অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীর ভাটারায় বিশাল জনসভা ও র‌্যালি

22 Jul, 2016 Super Admin 1145 ভিউ
রাজধানীর ভাটারায় বিশাল জনসভা ও র‌্যালি

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ২২ জুলাই ২০১৬ (শুক্রবার) রাজধানীর ভাটারা থানায় লালমাটির মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় ও সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই’ শীর্ষক এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদুল আমীন খন্দকার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগতরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনসহ দলে দলে সভাস্থলে প্রবেশ করতে থাকেন। এক পর্যায়ে পুরো মাঠ ও আশেপাশের এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় তাদেরকে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অনুষ্ঠান শুরু হওয়ার একটু পরেই মুষল ধারে বৃষ্টি শুরু হওয়া সত্ত্বেও হাজার হাজার মানুষ বৃষ্টি মাথায় নিয়ে হেযবুত তওহীদের এমাম ও অন্যান্যদের বক্তব্য শুনেন।

সভা শেষে জঙ্গিবাদবিরোধী ব্যানার ও স্লোগানের সাথে একটি বিশাল র‌্যালি ভাটারার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বৃষ্টি উপেক্ষা করে তাতে অংশগ্রহণের মধ্য দিয়ে হাজারো মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট অবস্থানের কথা জানান দেন।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 191 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 104 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 10 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 33 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4