অনুষ্ঠান ও কর্মসূচি

চট্টগ্রামে জঙ্গিবাদ দমনে আলোচন সভা ও র‌্যালি

22 Jul, 2016 Super Admin 925 ভিউ
চট্টগ্রামে জঙ্গিবাদ দমনে আলোচন সভা ও র‌্যালি

হেযবুত তওহীদের উদ্যোগে চট্টগ্রামে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই ২০১৬ শুক্রবার হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে চট্টগ্রাম জোলারহাট হানিমুন টাওয়ার থেকে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি পাহাড়তলি অলংকার মোড় হয়ে এ.কে খান সড়ক ঘুরে পুনরায় হানিমুন টাওয়ারে গিয়ে শেষ হয়।

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মুখপাত্র শফিকুল আলম উখবাহ্। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রচলিত ইসলাম, ইলামই নয়। ইসলাম এসেছে মানবজাতির মুক্তির লক্ষ্যে, সত্য, ন্যায়, হক প্রতিষ্ঠার জন্য। অথচ এখন সেই ইসলামের দোহাই দিয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ সৃষ্টি করা হচ্ছে। প্রচলিত ইসলাম সঠিক হলে সমাজে এত অন্যায়-অত্যাচার-অবিচার, মারামারি-হানাহানি-খুনাখুনি-রক্তপাত, হত্যা-ধর্ষণ, দুর্নীতি তথা অশান্তি থাকত না। কারণ ইসলাম শব্দের আক্ষরিক অর্থই শান্তি। সুতরাং শান্তির ধর্মে এতো অশান্তি থাকতে পারে না।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4