অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীর গুলশানে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও র‌্যালি

05 Aug, 2016 Super Admin 1157 ভিউ
রাজধানীর গুলশানে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও র‌্যালি

গত ০৫ আগস্ট ২০১৬ রাজধানী গুলশান থানাধীন বাশতলা বাসস্টান সংলগ্ন ১৮ নং ওয়ার্ড শাহাজাদপুর খ-ইউনিট আওয়ামিলীগ ও অংগসংগঠন এর কার্যালয় হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক বিশাল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন চৌধুরি, সহ সভাপতি, বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রিয় কমিটি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরীয়া, খ-ইউনিট কমান্ড, ১৮ নং ওয়ার্ড, শাহাজাদপুর; বীর মুক্তিযোদ্ধা মো. আহাম্মদ আলী, সভাপতি, বাড্ডা, ভাটারা ও গুলশানে বসবাসরত মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি প্রমুখ। হেজবুত তওহীদের রামপুরা শাখা আমির ফরিদ উদ্দিন রব্বানির সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেজবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক মোঃ রাকিব আল হাসান। তিনি বলেন, জঙ্গিবাদ একটি অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে আগে নিজেদেরকে ন্যায়ের উপর দাঁড়াতে হবে। যে জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই একই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে। এই জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে । এর জন্য কেবল শক্তি প্রয়োগ নয়, চাই আদর্শিক লড়াই সেই আদর্শিক লড়াইয়ে মধ্য দিয়ে জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হেজবুত তওহীদ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4