চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও র্যালি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাজারের হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ আগস্ট ২০১৬ শুক্রবার বিকাল ৫টায় সীতাকুন্ড ছোট কুমিরা বাজারে চেয়ারম্যান কার্যালয়ের সামনে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি ছোট কুমিরা বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদ হোসেন চৌধুরী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বিভাগীয় আমীর ও দৈনিক বজ্রশক্তির নির্বাহী সাম্পাদক শফিকুল আলম উখবাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম জেলা আমীর মো. নজরুল ইসলাম সবুজ, কুমিরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, প্রচার সাম্পাদক মো. কামীম, কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. খোরশেদ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ সদস্য মো. ইফতেখার আহমেদ সেলিম, মো. ইউসুফ, সোহেল রানা, ইকবাল হোসেন ও আজমল হোসাইনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ এবং সংবাদ কাভারেজের জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেফাজতের নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে যা ব...
10 Aug, 2026 -
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য...
10 Aug, 2026 -
Rising Extremist Threats Against Hizbut Tawhe...
07 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার,...
02 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইস...
02 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!