অনুষ্ঠান ও কর্মসূচি

যাত্রাবাড়ীতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

06 Aug, 2016 Super Admin 979 ভিউ
যাত্রাবাড়ীতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

গত ০৬ আগস্ট ২০১৬ রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে হেযবুত তওহীদের উদ্যোগে “জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শীর্ষক সুধী সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। দনিয়া ইউনিয়ন যুবলীগ ৯ নং ওয়ার্ড কার্যালয়ে হেযবুত তওহীদের ঢাকা মহানগরী আমীর মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক মোঃ রাকিব আল হাসান (লিহি)। দনিয়া ইউনিয়ন উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবির হোসেন সেলিম, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন টিটু, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ্জাহান মিয়া হেযবুত তওহীদের যাত্রাবাড়ী শাখা আমীর মোঃ নুরুল ইসলাম খোকন, ৯ নং ওয়ার্ড যুবলীগের সহ-সংগঠনিক সম্পাদক মোঃ ইমরান প্রমুখ।
মুখ্য আলোচক হিসেবে হেযবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক মোঃ রাকিব আল হাসান (লিহি) বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যারা ইসলামের নামে জঙ্গিবাদি কর্মকা- করে তারা দেশ, জাতি ও ইসলামের জঘন্য শত্রু। এই জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। হেযবুত তওহীদ নিঃস্বার্থভাবে জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছে।
দনিয়া ইউনিয়ন উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবির হোসেন সেলিম বলেন, হেযবুত তওহীদ জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন হাদিসের সঠিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে যে কাজটি করে যাচ্ছে আমি এ কাজের সাধুবাদ জানাই। আমাদেও প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) কখনো সন্ত্রাসী ছিলেন না। কিন্তু আজ কিছু মানুষ ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে যা কখনো ইসলাম সমর্থন করে না।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4