অনুষ্ঠান ও কর্মসূচি

নওগাঁর মহাদেবপুরে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি

06 Aug, 2016 Super Admin 1078 ভিউ
নওগাঁর মহাদেবপুরে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি

নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রেসক্লাব, হেযবুত তওহীদ ও মহাদেবপুর উপজেলা শাখা জাতীয় কবিতা পরিষদের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র‌্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৬ আগস্ট সকাল ১১টায় মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদের হল রুমে এসে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদশাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদান নবী রিপন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমীর জুবায়ের আহম্মেদ নুহু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের নওগাঁ জেলা আমীর ফিরোজ মেহেদী, যুবলীগের সহ-সভাপতি অনুকূল শাহ বুদু, গেছো মামা সাদা মনের মানুষ খ্যাত বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন, সমাজসেবক ওয়াজেদ আলী, জাতীয় কবিতা পরিষদ মহাদেবপুর শাখার উপজেলার সভাপতি ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলীর সঞ্চালনায় বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4