সাধারণ আলোচনা

ভালোবাসা দিবসের প্রত্যাদেশ

18 Feb, 2016 Super Admin 457 ভিউ
ভালোবাসা দিবসের প্রত্যাদেশ
রিয়াদুল হাসান

হৃদয় আমার বলছে আমায় গাঁজাখোরি পদ্য লিখ,
ক-খ-গ-ঘ লিখছে সবাই, তুমিই কেন মৌন থাকো?
বাস্তবতার নরক ভুলে বাসন্তি রঙ চিত্র আঁকো।
ভুলতে হবে সমাজটাকে, ভুলতে হবে ক্ষুধার জ্বালা,
ফাগুন দিনের উন্মাদনায় খোপায় জড়াও পুষ্প মালা,
বৈশাখেরই লাঞ্ছিতা বোন বসন্তে হোক সহনশীলা।
রাজন কিবা আইলান যেন স্মৃতির ঘরে দেয় না উঁকি,
দগ্ধ হওয়া মানুষদেরও ভুলতে কারো নেই যে বাকি।
কষ্ট জাগাও হৃদয় খুঁড়ে? সুখের ভুতে কিলায় নাকি?
শুনছি কানে বিশ্ব জুড়ে যুদ্ধ হবে সাপ নেউলে,
আমরা হবো দর্শক তার – দেখব শুধু দুচোখ মেলে,
একটা বোমাও পড়বে না এই লাল সবুজের মায়ের কোলে।
আজকে সবাই করব শুধু লাভ বার্ডের ঠোকাঠুকি,
রোম নগরী পুড়ে গেলে নিরোর তাতে যায় আসে কি?
দীপক রাগের হোমাগ্নিতে কাম সাধনায় মগ্ন থাকি।
মাথার জমিন খুঁড়ে খুঁজি শব্দ গাঁথায় অশ্লীলতা,
নন্দিত হোক নোঙরামি আর বঞ্চিত হোক মানবতা,
ভালোবসার জায়গাটুকু দখল করুক অসভ্যতা।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4