আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

নাটোরের বড়াইগ্রামে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

30 Jul, 2016 Super Admin 1017 ভিউ
নাটোরের বড়াইগ্রামে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

জঙ্গিবাদ, সস্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জুলাই ২০১৬ নাটোর বড়াইগ্রামের আগ্রাণ পিরপাল বাজারে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদের উদ্যোগে এক বিশাল র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের নাটোর জেলা আমীর সাকিব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাজী মো: শাহ্ আলম। অনুষ্ঠানে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সরব উপস্থিতি র‌্যালিকে প্রাণবন্ত করে তোলে। হাজী মো: শাহ্ আলম বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে হেযবুত তওহীদ যেভাবে মাঠে নেমেছে তা সত্যি প্রশংসার দাবিদার। হেযবুত তওহীদের এই সংগ্রামের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি।

সমাবেশে বক্তারা বলেন, আজ বিশ্বময় যে ইসলাম চলছে, সেটা আল্লাহ ও তাঁর রসুলের প্রকৃত ইসলাম নয়। যে ইসলাম অন্যায়-অশান্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে, সেটা কখনও আল্লাহ ও রসূলের (সা:) ইসলাম হতে পারে না। যে ইসলাম মারামারি, হানাহানি, অন্যায়-অশান্তিকে লুপ্ত করে ঐক্যহীন জাতিকে ন্যায়, শান্তির পক্ষে ঐক্যবদ্ধ একটি জাতিতে পরিনত করে সেটাই প্রকৃত ইসলাম। অথচ আজকে যে ইসলাম চালু আছে তা মানুষকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও অন্যায়-অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। বক্তরা বলেন, আজকে আমাদের জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4