অনুষ্ঠান ও কর্মসূচি

পাবনার চাটমোহরে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

30 Jul, 2016 Super Admin 433 ভিউ
পাবনার চাটমোহরে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

জঙ্গিবাদ, সস্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জুলাই ২০১৬ পাবনার চাটমোহর উপজেলায় র‌্যালী ও সুধী সমাবেশ আয়োজন করা হয়। চাটমোহর থানা এলাকা থেকে শুরু হয়ে একটি র‌্যালি থানা বাজার, কলেজ গেট, বাসস্টান্ড, জিরো পয়েন্ট, শাহী মসজিদ, নতুনবাজার, জাদ্রিস মোড় এলাকা প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের পাবনা জেলা আমির মো: শামসুজ্জামান মিলন। এ সময় হেযবুত তওহীদের চাটমোহর উপজেলা আমির মো: আকরাম হোসাইন, ঈশ্বরদী উপজেলা আমির মো: তহুরুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, প্রশাসনের সদস্যগণসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আজ বিশ্বময় যে ইসলাম চলছে, সেটা আল্লাহ ও তাঁর রসুলের প্রকৃত ইসলাম নয়। যে ইসলাম অন্যায়-অশান্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে, সেটা কখনও আল্লাহ ও রসূলের (সা:) ইসলাম হতে পারে না। যে ইসলাম মারামারি, হানাহানি, অন্যায়-অশান্তিকে লুপ্ত করে ঐক্যহীন জাতিকে ন্যায়, শান্তির পক্ষে ঐক্যবদ্ধ একটি জাতিতে পরিনত করে সেটাই প্রকৃত ইসলাম। অথচ আজকে যে ইসলাম চালু আছে তা মানুষকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও অন্যায়-অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। বক্তরা বলেন, আজকে আমাদের জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4