আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

হবিগঞ্জে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

10 Sep, 2025 Super Admin 1116 ভিউ
হবিগঞ্জে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

হবিগঞ্জে রাষ্ট্রসংস্কারের প্রস্তাবনা নিয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ বৈঠকে জেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মোত্তালিব সভাপতিত্বে, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাইফুর রহমান এবং গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতী।

প্রবন্ধে বক্তারা বলেন, তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নই হচ্ছে বর্তমান সমাজ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। তারা উল্লেখ করেন, আজ সমাজে ন্যায়বিচারের চরম সংকট বিরাজ করছে, দুর্নীতি, স্বজনপ্রীতি, বৈষম্য ও অনৈতিকতার বিস্তার ঘটেছে। এর ফলে সাধারণ মানুষ ভোগান্তি ও হতাশায় নিমজ্জিত। বক্তারা বলেন, আল্লাহর দেয়া হুকুম ও বিধানকে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে গ্রহণ করলে এই সংকট নিরসন সম্ভব। মানবসৃষ্ট কোনো তন্ত্র-মন্ত্র বা মতবাদে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর বিধানই সমাজে প্রকৃত ন্যায়, সমতা ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে।

তারা আরও বলেন, বর্তমানে অন্যায় ও অপরাধ যেভাবে বাড়ছে এবং সমাজে মব-সংস্কৃতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে, তা থেকে মুক্তি পেতে হলে গোটা রাষ্ট্রব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে। শুধুমাত্র আইন করে বা সাময়িক পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। রাষ্ট্রকে পরিচালনা করতে হলে একটি ন্যায্য, কল্যাণমুখী ও তওহীদভিত্তিক আধুনিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার পাবে, ন্যায়বিচার নিশ্চিত হবে এবং শোষণ-অন্যায়ের কোনো স্থান থাকবে না।

এ সময় বক্তারা বলেন, ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে এর দিকনির্দেশনা রয়েছে। তাই ইসলামের শিক্ষা ও তওহীদের ভিত্তিতে গড়ে ওঠা আধুনিক রাষ্ট্রব্যবস্থাই সমাজে প্রকৃত শান্তি ও উন্নয়ন বয়ে আনতে সক্ষম।

এ বৈঠকে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল প্রমুখ। বক্তারা সবাই একমত হন যে, বর্তমান সমাজে বিদ্যমান সংকট দূরীকরণে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4