আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

রাজশাহীর পুঠিয়ায় হিযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

07 Aug, 2016 Super Admin 826 ভিউ
রাজশাহীর পুঠিয়ায় হিযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ বিকালে রাজশাহী পুঠিয়া উপজেলায় নন্দনপুর বাজারে হেযবুত তওহীদের উদ্যোগে গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের রাজশাহী জেলা আমীর আবু রায়হানের নেতৃত্বে নন্দনপুর প্রাইমারি স্কুল থেকে র‌্যালিটি বের হয়ে নন্দনপুর বাজার প্রদক্ষিণ করে নন্দনপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী জেলা আমীর আবু রায়হান, ভালুকগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শাহ, রাজশাহী জেলা কৃষকলীগের সদস্য ও ভালুকগাছী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ডাঃ আজিজুল ইসলাম, ভালুকগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিরুল ইসলাম শিমুল, ভালুকগাছী ইউনিয়ন যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মাহাবুর রহমান, ভালুকগাছী ইউনিয়ন আ’লীগের ২নং ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাটি নিয়ে হেযবুত তওহীদ বিগত কয়েক বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দেশ আমাদের জন্মভূমি, কোন অযুহাতে এই দেশে জঙ্গিবাদ চলতে দেওয়া যাবে না।’ বক্তারা আরো বলেন, ‘জঙ্গিবাদ ইসলামের সৃষ্টি নয় বরং ইসলামকে ধ্বংস করার জন্য সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছে। ইসলামের সাথে এই জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই।’ রাজশাহী জেলার হেযবুত তওহীদের আমীর আবু রায়হানের নেতৃত্বে র‌্যালিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেযবুত তওহীদের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4