আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

রাজধানীর মতিঝিলে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

20 May, 2015 Super Admin 945 ভিউ
রাজধানীর মতিঝিলে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

Untitled-82-300x114রাজধানী মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাটি আয়োজন করে মানবতার কল্যাণে নিয়োজিত ও যামানার এমাম মোহাম্মদ বায়াজীদ খান পন্নী প্রতিষ্ঠিত আন্দোলন হেযবুত তওহীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম। তিনি বলেন, ‘ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। ধর্ম এসেছে মানবতার কল্যাণে। কিন্তু একশ্রেণির ধর্মব্যবসায়ীরা ধর্মকে অকল্যাণের পথে চালিত করছে। ১৯৭১ সালে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুখী-সমৃদ্ধ দেশ গঠন করতে চেয়েছিলাম। কিন্তু ধর্মব্যবসায়ীদের অপপ্রচার ও অপব্যাখ্যার কারণে মানুষ আজ নানা মতে বিভক্ত হয়ে গেছে। এমতাবস্থায় জাতিকে ঐক্যবদ্ধ করতে হেযবুত তওহীদ জাতিকে একতাবদ্ধ করতে যে উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আমীর জনাব মসীহ উর রহমান। জনাব মসীহ উর রহমান তার বক্তব্যে বলেন, ‘জঙ্গিবাদ বর্তমান পৃথিবীতে একটি ভয়াবহ সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। মূলত ধর্মের অপব্যাখ্যা থেকেই ধর্মীয় জঙ্গিবাদের জন্ম। কিন্তু কোন ধর্মেই জঙ্গিবাদের মত উগ্রতাকে স্বীকার করে না। সুতরাং যারা ধর্মের নাম দিয়ে মানুষের জান-মালের ক্ষতি করে কোন ধর্মেই তাদের স্থান নেই, তারা ধর্মেরও কেউ নয়। কিন্তু যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত তারা মনে-প্রাণে বিশ্বাস করে যে, তারা যা করছে তা ধর্মেরই কাজ। কিন্তু নিরীহ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে হত্যা করা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা কোনভাবেই ধর্মের কাজ নয়, সেটা তাদেরকে বোঝাতে হবে। সঠিক শিক্ষার অভাবে এই ভ্রান্ত পথকেই জঙ্গিরা তাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। তাই এদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে শুধুমাত্র বলপ্রয়োগই যথেষ্ট নয়। বলপ্রয়োগ করলে তারা আরো বেপরোয়া হয়ে যেতে পারে। তাদেরকে এই আদর্শ থেকে ফিরিয়ে আনতে আদর্শিকভাবেই মোকাবেলা করতে হবে। সেই আদর্শিক লড়াই সম্ভব একমাত্র ধর্মের প্রকৃত শিক্ষা দিয়েই। আর সেই প্রকৃত শিক্ষা রয়েছে হেযবুত তওহীদের কাছে। জঙ্গিবাদ নির্মূলে সঠিক করণীয় সম্পর্কে ইতোমধ্যে আমরা আমাদের প্রস্তাবনা উত্থাপন করেছি। আমরা বিশ্বাস করি আমাদের প্রস্তাবিত পথ গ্রহণ করলে জঙ্গিবাদ সমস্যা নির্মূল করা সম্ভব।’
অনুষ্ঠানের শুরুতে ‘ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির ইতিবৃত্ত’ ও ‘নারীর মর্যাদা’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ৫ই মে হেফাজতের তাণ্ডবের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব এ,কে,এম মুমিনুল হক সাঈদ। এতে সর্বস্তরের জনগণ ছাড়াও উপস্থিত ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সদস্য আব্দুর রহমান, প্রচার সম্পাদক আবুল কাসেম মন্টু, সাংস্কৃতিক সম্পাদক হাসান উদ্দিন জামাল, ওয়াসা ইউনিট যুবলীগের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক মো. লাভলু, যুবলীগের দৈনিক বাংলা ইউনিটের সভাপতি ছলেমান মিজি, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, যুবলীগ দিলকুশা ইউনিটের সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক মো. আলম, যুবলীগের মতিঝিল ইউনিটের সভাপতি আহসান উল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক মঞ্জু, ফকিরাপুল বাজার যুবলীগ ইউনিটের সভাপতি শাহাদাত হোসেন বাপ্পী, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, যুবলীগ আরামবাগ ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদ, ওয়ারী ইউনিট যুবলীগের সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ। সঞ্চালনায় ছিলেন যামানার এমামের অনুসারী ও হেযবুত তওহীদের সদস্য আরিফ মো. আলী আহসান।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন