অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীর পোস্তগোলায় র‌্যালি ও সুধী সমাবেশ

11 Aug, 2016 Super Admin 803 ভিউ
রাজধানীর পোস্তগোলায় র‌্যালি ও সুধী সমাবেশ

‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই স্লোগানে রাজধানীর পোস্তগোলায় হেযবুত তওহীদের উদ্যোগে র‌্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ আগস্ট বিকাল ৪টায় পোস্তগোলা চৌরাস্তা, রাজাবাগী কদমতলী থানা চালকলীগের প্রধান কার্যালয় উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
হেযবুত তওহীদের ঢাকা মহানগরীর আমির মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আদম আলী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক রাকিব আল হাসান। বিশেষ অতিথি ছিলেন কদমতলী থানা মটর চালকলীগের সভাপতি মো. রাজু, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান নান্নু, কদমতলী থানা মটর চালকলীগের সভানেত্রী নূর জাহান বেগম।
আলোচনা সভা শেষে পোস্তগোলা ব্রিজের নিচ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শ্যামপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পোস্তগোলা এসে শেষ হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4