আমাদের নারী নীতি

যুগে যুগে ধর্মই নারীদের প্রকৃত অধিকার দিয়েছে

10 Jan, 2016 Super Admin 483 ভিউ
যুগে যুগে ধর্মই নারীদের প্রকৃত অধিকার দিয়েছে
রেজাউল করিম

যুগে যুগে ধর্মই নারীদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রদান করেছে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের ফরিদপুর জেলার আমীর রেজাউল করিম। গতকাল দৈনিক বজ্রশক্তি’র ফরিদপুর জেলা কার্যালয়ে আয়োজিত ‘নারীর প্রকৃত অধিকার ও বর্তমান সামাজিক অবস্থান’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির অন্যতম মাপকাঠি হচ্ছে সে জাতির নারীদের অবস্থান। নারীকে যদি প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়, অসম্মান ও অমর্যাদা করা হয়, বুঝতে হবে সে জাতি জাতিগতভাবে অধঃপতনের শিকার। একই কথা পুরো মানবজাতির ক্ষেত্রেও প্রযোজ্য। বর্তমানে সমস্ত পৃথিবীতে পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতা নারীদেরকে চরম বিপর্যয়ের মুখোমুখী এনে দাড় করিয়েছে। ঘরে বাইরে প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছে নারী। সমস্ত পৃথিবীতে নারীদের সীমাহীন দুর্ভোগ, নির্যাতন ও কষ্টকর জীবন প্রমাণ করে বর্তমান সভ্যতা মানবজাতিকে অধঃপতনের কত গভীরে নিয়ে গেছে।’ নারীদের বর্তমান দুর্দশার জন্য ধর্মব্যবসায়ীদের দায়ী করে তিনি বলেন, ‘মানবজাতির ইতিহাসে একমাত্র ধর্মই নারীকে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও অধিকার প্রদান করতে পেরেছে। ইসলামের পারিবারিক ও সামাজিক নীতিমালা বিশ্লেষণ করলে দেখা যায় নারীকে কী অতুলনীয় সম্মান ও স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু ধর্মব্যবসায়ী মোল্লা-পুরোহিতরা ইসলামের মর্মার্থ বুঝতে অক্ষম বিধায় নারীদের গৃহবন্দী করে রাখতে চায়। তাদের কূপমণ্ডূকতার কারণে নারীরা পাশ্চাত্য সভ্যতার প্রতারণায় পা দিয়ে অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে। একদিকে অপসংস্কৃতি, বেলেল্লাপোনা, অশ্লীলতা ও অবাধ যৌনতার প্রসার ঘটিয়ে পশ্চিমা বস্তুবাদী সভ্যতা নারীকে ভোগ্য পণ্যে পরিণত করছে, নারীদেহকে বাজারে বস্তু বানিয়ে বেচাকেনা করছে, অনৈতিকতার প্রসার ঘটাচ্ছে, অন্যদিকে ধর্মজীবীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে কার্যত গৃহবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করছে, ফলে নারীরা যেদিকেই পা বাড়াচ্ছে তারা না পাচ্ছে সত্যিকারের স্বাধীনতা, না পাচ্ছে সুন্দর জীবন। চারদিকে নারীমুক্তির নামে হাজারো রঙ-বেরঙের স্লোগান উঠছে, কিন্তু মুক্তির দেখা মিলছে না কোথাও।’ ইসলামের ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘যে কেউ ইসলামের ইতিহাস ঘাটলে দেখবেন নারীরা রসুলের সাথে থেকে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেছে। বাজার পরিচালনা, হাসপাতাল পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজ তো করেছেই, তদুপরি রসুলের সাথে থেকে যুদ্ধ পর্যন্ত করেছে নারীরা। আলী (রা.) এর বিরুদ্ধে উটের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন রসুলের সহধর্মীণী আয়েশা (রা.) এ কথা আমরা সকলেই জানি। ওহুদের যুদ্ধে যখন মুসলিমরা চরম বিপর্যয়ের মুখে পড়ে তখন উম্মে আম্মারা (রা.) চরম সাহসিকতার সাথে কাফেরদের মোকাবেলা করছিলেন যে ইতিহাস আমাদের ধর্মজীবী মোল্লা-মাওলানারাই ওয়াজে-নসিহতে বর্ণনা করেন। অথচ যখন বর্তমানে নারীদেরকে পরিবারের বাইরে গিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় কাজে অবদান রাখার প্রশ্ন আসে, আমাদের মোল্লা-মাওলানারা সেটাকে ইসলামবিরোধী ফতোয়া প্রদান করে নারীদেরকে গৃহাভ্যন্তরে থাকার ব্যবস্থা পাকাপাকি করেন। সত্য প্রতিষ্ঠার স্বার্থে ধর্মব্যবসায়ীদের এই মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, ধর্ম নয়, নারীকে প্রকৃত অধিকার থেকে বঞ্চিত রেখেছে ধর্মব্যবসায়ীরা। প্রকৃত ধর্ম প্রতিষ্ঠিত হলে অবশ্যই নারী তার পূর্ণ স্বাধীনতা, অধিকার ও মর্যাদা ভোগ করবে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন