আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মেহেরপুরের রুদ্রনগরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

07 Aug, 2016 Super Admin 385 ভিউ
মেহেরপুরের রুদ্রনগরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগরে হেযবুত তওহীদ উদ্যোগে গতকাল বিকালে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ বিকেল সাড়ে ৫ টার সময় রুদ্রনগর উত্তরপাড়া হতে র‌্যালিটি বের হয়ে মসজিদপাড়া, স্কুলপাড়া, মাঠপাড়া এলাকা প্রদক্ষিণ করে মজিদপাড়াতে এসে শেষ হয়। র‌্যালি শেষে নিরপেক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মেহেরপুর-মুজিবনগর শাখার আমির শরিফুল ইসলাম, রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আক্তারুজ্জান ও সবুজ রানা।
সমাবেশে বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ দেড় শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4