সাংস্কৃতিক নীতিমালা

বিকৃত ধর্ম ও পশ্চিমা সংস্কৃতির নখরাঘাতে রক্তাক্ত নারী

18 Jan, 2016 Super Admin 344 ভিউ
বিকৃত ধর্ম ও পশ্চিমা সংস্কৃতির নখরাঘাতে রক্তাক্ত নারী
-দিল আফরোজ

নারী ও পুরুষ বৈশিষ্ট্যের ভিন্নতার দরুন আল্লাহর অনন্য সৃষ্টি নৈপুণ্যের স্বাক্ষর, এদের উভয়ের সমন্বয়েই মানবজাতি। তাই মানব সভ্যতার যে কোনো অগ্রগতিতে এদের উভয়ের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য। মানুষ যেমন এক পায়ে চলতে পারে না, তেমনি মানবজাতির অর্ধাংশ নারী, সেই নারীকে বর্জন করে মানবজাতিও চলতে পারবে না, মুখ থুবড়ে পড়বে। এই সত্যটি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে ধর্মব্যবসায়ী আলেমগণ। তারা তাই নারীদেরকে ফতোয়ার চোখ রাঙানি দেখিয়ে তাদেরকে জাতীয়-সামাজিক জীবনের কর্মকাণ্ড থেকে অপসারণ করে গৃহকোণে বন্দী রাখতে চান, তাদের মেধা ও মননকে আবদ্ধ রাখতে চান কালো বোরকার ঘেরাটোপে।
কিন্তু যুগের প্রয়োজনে মুসলিম নারীদেরকেও সমাজের বহিরাঙ্গণে কাজ করতে হচ্ছে। ধর্মের প্রচলিত শিক্ষা তাদের অনেকের হৃদয়েই একটি কাঁটার খোঁচা সৃষ্টি করে যে, আমি যে পরপুরুষদের সঙ্গে কাজ করছি, সর্বত্র বিচরণ করছি এতে আমার পাপ হচ্ছে। পরহেজগার নারী বলতেই বোঝায় পর্দাবন্দী রক্ষণশীল নারী; অন্তর্মুখী, অধোমুখী, নির্বিরোধী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদহীন চরিত্রই যেন তার ধার্মিকতার পরিচয়। আসলে এই ধারণা প্রকৃত ইসলামের ধারণাই নয়, এটি মুসলিম জাতিকে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলার একটি ষড়যন্ত্রমাত্র যার হাতিয়ার এই ধর্মব্যবসায়ীরা। তাদের যে অংশটি ধর্মবিশ্বাসকে ভিত্তি করে রাজনৈতিক ক্ষমতা হাতাতে চায়, তারা ধর্মপ্রিয় নারীদেরকে সহজলভ্য ভোটব্যাংক হিসাবে ব্যবহার করে।
ধর্মের ফতোয়া দ্বারা নারীদেরকে এভাবে পশ্চাৎবর্তী করে রাখায় ধর্মবিদ্বেষী শ্রেণি ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সুযোগ লাভ করে। দেখা যায় তাদের ইসলামবিদ্বেষী প্রচারণার অধিকাংশই নারী সংক্রান্ত। পাশাপাশি পশ্চিমা নগ্ন সংস্কৃতির জোয়ার নারীকে প্রবলবেগে ভাসিয়ে নিতে চাচ্ছে। তারা স্বাধীনতার নামে পারিবারিক বন্ধনকেও ছিন্ন করে সেই জোয়ারে গা ভাসাচ্ছে। পরবর্তী প্রজন্মের সুস্থ মনোবিকাশ ও সুস্থ সমাজের কথা তারা ভাবছে না। পরিণামে নিরাপত্তা, অধিকার সবকিছু হারিয়ে আমাদের তরুণীরা লক্ষ্যহীন তরণীর মতো ভেসে যাচ্ছে যুগের স্রোতে। তাদের রূপকে লোভনীয় পণ্যে পরিণত করা হচ্ছে, আর নারীরাও এই দেহ-প্রদর্শনীকে ‘উদারতা’ বলে মনে করছে। শুধু তা-ই নয়, নারী যখন মাটি কাটছে, ইটভাটায় ইট টানছে, ইট-পাথর ভাঙছে তখন একে বলা হচ্ছে নারী তার অধিকার পেল। কিন্তু প্রকৃতপক্ষে এই সব কঠোর কায়িক পরিশ্রমের কাজ করা নারীর অধিকার নয়, বরং অধিকার হারানোর ফল।
অর্থাৎ নারী যদি ধার্মিক হয় তাহলে তাদেরকে বন্দী থাকতে হচ্ছে যা সম্পূর্ণ প্রকৃতিবিরুদ্ধ। আর যদি বন্দী না থাকে তাহলেই তাকে ‘ধর্মহীন’ হয়ে ভোগ্যপণ্যে পরিণত করা হচ্ছে। এই কড়াই আর চুলো এই দুটো অপশনই তাদের সামনে উন্মুক্ত আছে। কিন্তু ধর্ম কি সত্যিই নারীকে এই বন্দীত্ব বরণে বাধ্য করে? না। আল্লাহ প্রেরিত মহামানবগণ এর প্রমাণ দিয়েছেন, কিন্তু ধর্মব্যবসায়ীরা তাদের শিক্ষাকে কুক্ষিগত করে নিজেরা নিজেদের মনগড়া ব্যাখ্যা সমাজের উপর চাপিয়ে দিয়েছে। তারাই ধর্মের নামে নারীর উপর নিষ্পেষণ চালিয়েছে। আল্লাহর রসুল উম্মতে মোহাম্মদীর নারীদেরকে এমন মর্যাদায় উন্নীত করেছিলেন যে, তারা সমাজের প্রতিটি অঙ্গনে পুরুষের পাশাপাশি সমানতালে ভূমিকা রাখতেন।
আমাদের জীবনচিন্তা, সংস্কৃতি, জীবনব্যবস্থা থেকে ধর্মের প্রকৃত শিক্ষাকে যদি পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে নৈতিকতা হারিয়ে যাবে, সকল বন্ধন লুপ্ত হয়ে সমাজকে অপরাধপ্রবণ ও অনিরাপদ করে তুলবে। আবার যদি সম্পূর্ণ বস্তুবাদী হয়ে যাই তাহলে মানুষ মানবেতর জীবে পরিণত হবে। এটা আজকের বাস্তবতা। এই উভয় পথের মাঝামাঝি একটি ভারসাম্যপূর্ণ জীবন আমাদেরকে যাপন করতে হবে। সেই জীবনব্যবস্থার রূপটি কেমন হবে সেটাই তুলে ধরছে হেযবুত তওহীদ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি