জেলা ও কার্যালয় উদ্বোধন

ফিতা কেটে দেশেরপত্রের চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী

03 Apr, 2014 Super Admin 686 ভিউ
ফিতা কেটে দেশেরপত্রের চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী

০৩ এপ্রিল, ২০১৪ ইং বিকেলে ফিতা কেটে দৈনিক দেশেরপত্রের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো কার্যালয় উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।

চট্টগ্রাম পাহাড়তলী ডিটি রোডে পত্রিকাটির বিভাগীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, চট্টগ্রাম মহানগরীর কার্যনির্বাহী কমিটির সদস্য ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, চট্টগ্রাম মহানগরীর ছাত্রলীগের আহ্বায়ক আতিকুর রহমান আতিক, পত্রিকাটির সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান নুরুল আবছার সোহাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘দেশেরপত্র যে মহতী উদ্যোগ হাতে নিয়ে মাঠে নেমেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিচ্ছি। শুধু আপনারা বলবেন আমাকে কী করতে হবে। আমার কাছে যখন এই অনুষ্ঠানে আসার দাওয়াত দেওয়া হয় তখন আমি ব্যস্ততার কথা বলেছিলাম, কিন্তু যখন আমি তাদের বিষয়ে জানলাম, পুরো বিষয়টি উপলব্ধি করতে পারলাম তখন আমি দেখলাম এটি আমার নৈতিক দায়িত্ব, কাজেই আমি সম্মতি দিলাম। আপনারা আমাদের চলার পথের সাথী, আমাদের সহযোদ্ধা। এই যুদ্ধে সাথী যদি সাথীর পাশে না দাঁড়ায় তবে সেটা অন্যায় হবে। আপনারা সঠিক সময়ে সঠিক কাজটি হাতে নিয়েছেন, বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি আপনারাও এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি ইনশা’ল্লাহ।’  

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4