অনুষ্ঠান ও কর্মসূচি

প্রাণের দামে কিনেছি, কারো দানে পাইনি

09 Mar, 2023 Super Admin 615 ভিউ
প্রাণের দামে কিনেছি, কারো দানে পাইনি

হেযবুত তওহীদের অনুষ্ঠানে পুলিশ নিরাপত্তা প্রদান করছে। এ দেখে অনেকেই প্রশ্ন করেন যে, পুলিশ কেন আমাদেরকে সহযোগিতা করছে। তাদেরকে বলব, রাষ্ট্রের যে কোনো বৈধ নাগরিককে তার সাংবিধানিক অধিকার চর্চা করার ক্ষেত্রে নিরাপত্তা প্রদান করতে পুলিশ বিভাগ দায়বদ্ধ। এটি তাদের উপর রাষ্ট্রকর্তৃক অর্পিত দায়িত্ব। যদি আমরা কোনো বে-আইনী কাজ করতাম আর পুলিশ প্রহরা দিত সেক্ষেত্রে আপনাদের প্রশ্নটি যৌক্তিক হতে পারত।

যারা এ প্রশ্নটি করেন তাদের অনেকের মনোবাসনা হচ্ছে, আমরা প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো বা আন্দোলনগুলোর মতো কর্মসূচি পালনকালে সহিংসতা সৃষ্টি করি, জনগণের পথ অবরোধ করি, গাড়ি দোকানপাট ভাঙচুর করি, অর্থাৎ যেটাকে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন বলে মনে করে আমরা সেভাবে কাজ করি। জবাবে পুলিশ আমাদের উপর গুলি চালাক, আর আমরাও তাদেরকে আক্রমণ করি, তাদের মাথা ইট দিয়ে থেঁতলিয়ে দেই আর তারা আমাদের উপর টিয়ারগ্যাস, গরম পানি, রাবার বুলেট মারুক। তখন আমরা তাদের গজফিতায় হতাম খাঁটি ইসলামিক দল। তাই তো?

কিন্তু আমরা তা করি না, আমরা দেশে অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিঘ্নিত করাকে, দেশের সম্পদ, মানুষের সম্পদ ধ্বংস করাকে অধর্ম মনে করি। আমরা জানি যে, পুলিশ এখন অনেক দুর্নীতিগ্রস্ত, তথাপি আমরা তাদের সঙ্গে কথা বলে আমাদের এই কার্যক্রমের দ্বারা দেশ ও জাতির কী উন্নতি হবে তা বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে অংশ নেওয়ার জন্য তাদেরকেও উদ্বুদ্ধ করছি, তাদেরকে মানবতার কল্যাণে উজ্জীবিত করতে চেষ্টা করছি।

প্রতিটি মানুষের মধ্যেই আল্লাহর রূহ রয়েছে যা বিবেক হিসাবে মানুষকে সঠিক ও ভুলকে নির্দেশ করে দেয়। পুলিশ সদস্যরাও মানুষ ও তাদের মধ্যেও আল্লাহর রূহ (বিবেক) রয়েছে। সেটাকে সুপ্ত অবস্থা থেকে জাগ্রত করার সচেতন চেষ্টা আমাদের বক্তব্যে রয়েছে। ফলে তারা সত্যের খাতিরে হোক, আর পেশাগত দায়িত্ব পালনের জন্য হোক, আমাদের অনুষ্ঠানের নিরাপত্তা দিচ্ছে সন্তুষ্টচিত্তে, ঘুষের বিনিময়ে নয়, কোনো লোভে পড়ে নয়। আর সেটাই হচ্ছে একটি শ্রেণির গাত্রদাহের কারণ।

কিছু ইসলাম বিদ্বেষী মিডিয়া এবং ধর্মজীবি আলেম মোল্লা শ্রেণীর জঘন্য মিথ্যা প্রচারের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের বিরুদ্ধে সরকারের আইন শৃংখলা রক্ষাকারী বিভাগ এ পর্যন্ত প্রায় ৫০০ বার আমাদের কর্মীদেরকে জেল হাজতে পাঠিয়েছে। আমরা কোন অপরাধ, কোন আইনভঙ্গ করি নাই বলে আদালতে প্রতিবার আমাদের খালাস দেওয়া হয়েছে। তাই ঐ ৫০০ বার নির্দোষ কর্মীদেরকে গ্রেফতার কোরে জেল হাজতে প্রেরণ করা সত্ত্বেও হেযবুত তওহীদ সত্যের উপর বিজয়ী, দীপ্ত, আলোকিত। দীর্ঘ ২০ বছরে একটি মাত্র অপরাধ ও একটি মাত্র আইনভঙ্গ না করার মত দাবি কোন দলতো দূরের কথা, কোন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীও করতে পারবে না। এটি হেযবুত তওহীদের একটি অনন্য গৌরব।

আমরা দমে না গিয়ে সত্য প্রচার গেছি, সর্ব উপায়ে সর্বত্র। সরকার ও প্রশাসনকে বুঝিয়েছি, জনগণকেও বুঝিয়েছি। শত সহস্রবার বুঝিয়েছি। বোঝাতে গিয়েও প্রশাসনিক হয়রানি, গ্রেফতার রিমান্ডের সম্মুখীন হয়েছি, তবু হাল ছাড়ি নি, আইন নিজেদের হাতে তুলে নেই নি, কাউকে আক্রমণ করি নি।

হেযবুত তওহীদের ক্রমাগত সংস্পর্শে আসতে আসতে, আমাদের পত্রিকা, ডকুমেন্টারি, বই ইত্যাদি অসংখ্যবার তাদের সামনে উপস্থাপিত হতে হতে এখন অনেকেই তাদের পূর্ববর্তী ভুল ধারণা থেকে মুক্ত হয়ে, পূর্বে কৃত নির্যাতনের জন্য অনুতপ্ত হয়ে হেযবুত তওহীদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। কারণ তারা দেখেছেন আমাদের কথা ও কাজ সত্যিই সমাজ ও মানুষের ইতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে এবং ঘটাবে। এটা আমাদের আদর্শিক বিজয় যা আমরা অনেক দাম দিয়ে কিনেছি, কারো দানে পাওয়া নয়। আজ আমরা যে মানুষের সামনে প্রকাশ্যে আমাদের বক্তব্য তুলে ধরতে পারছি, এ পরিবেশ আমাদের সদস্যদের জীবন-জীবিকার হানি, অতুলনীয় ত্যাগ, রক্ত, ঘাম, হয়রানি, পঙ্গুত্ব বরণ, প্রশাসনিক ও সামাজিক নির্যাতন এমনকি বহু সদস্য সদস্যার প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। সুতরাং যারা বক্র দৃষ্টিতে তাকাচ্ছেন, তাদের সেই ইতিহাসও জানা উচিত।

ট্যাগসমূহ:

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন