অনুষ্ঠান ও কর্মসূচি

পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে এমামের প্রস্তাবনা নিয়ে আলোচনা

10 Oct, 2013 Super Admin 533 ভিউ
পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে এমামের প্রস্তাবনা নিয়ে আলোচনা
ডান থেকে মোঃ আশেক মাহমুদ বিভাগীয় ব্যুরো প্রধান দৈনিক দেশেরপত্র; এস,এম সামসুল হুদা, প্রধান বার্তা সম্পাদক, দৈনিক দেশেরপত্র; জনাব আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক, পঞ্চগড়; আহসান হাবিব, অধ্যক্ষ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজ; মোঃ আবু তোয়াবুর রহমান, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমী, পঞ্চগড়।
ডান থেকে মোঃ আশেক মাহমুদ বিভাগীয় ব্যুরো প্রধান দৈনিক দেশেরপত্র; এস,এম সামসুল হুদা, প্রধান বার্তা সম্পাদক, দৈনিক দেশেরপত্র; জনাব আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক, পঞ্চগড়; আহসান হাবিব, অধ্যক্ষ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজ; মোঃ আবু তোয়াবুর রহমান, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমী, পঞ্চগড়।

গত ১০-১০-১৩ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি ভবনে দৈনিক দেশেরপত্র আয়োজিত “জঙ্গিবাদ তথা যাবতীয় সন্ত্রাসবাদ দমনে আমাদের প্রস্তাবনা” এবং “অন্যায়, অশান্তি দূরীকরণে সিস্টেম পরিবর্তনের বিকল্প নেই” শীর্ষক প্রতিপাদ্যের উপর একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। কানায় কানায় দর্শকপূর্ণ এ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক এবং আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক, সমাজসেবক, পৌর কমিশনার, ব্যবসায়ী, শিল্প-উদ্যোক্তা, আইনজীবী, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দৈনিক দেশেরপত্রের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান জনাব আশেক মাহমুদ। যামানার এমাম ২০০৯ সনে জঙ্গিবাদ নিরসনে সরকারকে সহযোগিতার প্রস্তাব পেশ করেন, সেই প্রস্তাবনা এবং যামানার এমামের জীবন ও কর্ম নিয়ে নির্মিত তিনটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশেরপত্রের উপদেষ্টা মোহাম্মদ মসীহউর রহমান। তিনি বলেন “অন্যায়, অশান্তি দূরীকরণে সিস্টেম পরিবর্তনের বিকল্প নেই, কারণ আজকে এই অবস্থার জন্য কোন ব্যক্তি বা দল দায়ী নয়, দ্বায়ী এই প্রচলিত সিষ্টেম। আমরা
ব্যক্তিগতভাবে সবাই ভাল থাকতে চাই ও সৎ থাকতে চেষ্টা করি, কিন্তু চেষ্টা করে কোন লাভ হয় না।” তিনি বলেন, “সারা পৃথিবী আজ জঙ্গিবাদে আক্রান্ত। শুধু ধর্মের নামে জঙ্গিবাদ নয়, রাজনৈতিকভাবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তারাও জঙ্গি। জঙ্গিবাদের কবলে পরে সারা পৃথিবীই আজ আক্রান্ত হয়ে অশান্তির দাবানল বিস্তার করেছে। অন্যদিকে এ জঙ্গিবাদ নির্মূলের নামে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ নামে কথিত যুদ্ধের কারণে বিশ্বের বহুদেশ যুদ্ধের মুখোমুখী হয়েছে। হাজার হাজার নিরীহ ও নিষ্পাপ মানুষের প্রাণ যাচ্ছে এই যুদ্ধে। দেশের পর দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আর্থিকভাবে মন্দার শিকার হচ্ছে, গৃহযুদ্ধে জড়িয়ে পড়ছে দেশগুলো। এই জঙ্গিবাদ নিরসনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নতুন নতুন বাহিনী গঠন করা হচ্ছে, কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে তাদের পেছনে। কিন্তু জঙ্গি দমন করা সম্ভব হচ্ছে না। কারণ, জঙ্গিবাদ বর্তমানে একটি আদর্শ হিসেবে স্থান করে নিয়েছে। সুতরাং এ ভুল আদর্শকে একমাত্র আদর্শ দিয়েই নির্মূল করা সম্ভব। তাই যামানার এমাম জনাবা মোহাম্মদ বায়াজীদ খান পন্নী প্রস্তাবিত জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন এবং পৃথিবীতে চলমান অন্যায় অশান্তি দূরীকরণে বর্তমান সিষ্টেম পরিবর্তনের কোন বিকল্প নাই। এই বিষয়ে তিনি যে আদর্শ তুলে ধরেছেন তার কোন বিকল্প নাই।”
দৈনিক দেশের পত্রের প্রধান বার্তা সম্পাদক জনাব এস,এম সামসুল হুদা তার বক্তব্যে বলেন “জঙ্গিরা একটি আদর্শকে ধারণ করে জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়। অর্থের বিনিময়ে তারা এই কাজ করে না। সুতরাং যদি তাদেরকে কোর’আন হাদিসভিত্তিক সু-স্পষ্ট যুক্তি উপস্থাপন করা যায় তাহলে তারা জঙ্গিবাদ থেকে ফিরে আসবে। যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা কখনও জঙ্গি দমনে সহায়তা করতে পারবে না। কারণ অন্ধ কখনও অপরকে পথ দেখাতে পারে না। জনাব মোহাম্মদ বায়াজীদ খান পনীœ জঙ্গিবাদ দমনে যে আদর্শ আমাদের সামনে তুলে ধরেছেন তা যদি গ্রহণ করা হয় তাহলেই জঙ্গিবাদের অবসান তথা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পৃথিবী উপহার দিতে সক্ষম হব।”
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “স্বাধীনতার ৪২ বছর পার হলেও কিছু কিছু বিষয় আমাদেরকে তাড়িত করে। দেশে ধর্মের অপ-ব্যাখ্যার মাধ্যমে জঙ্গিবাদের যে সমস্যা রয়েছে তা সত্য। সরকারও জঙ্গিবাদ দমন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যম জনমত তৈরি করে মানুষকে ঘটনা বা ঘটনার পিছনের ঘটনা জানিয়ে জনগণকে উপকৃত করতে পারে। জঙ্গিবাদ দমনে দৈনিক দেশেরপত্র যে প্রস্তাবনা তুলে ধরেছেন তা প্রশংসনীয়। সকল গণমাধ্যমকে এ বিষয়ে এগিয়ে আসা উচিত।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক দেশেরপত্রের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান জনাব মোঃ আশেক মাহমুদ।
আমন্ত্রীত অতিথীবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব আবু তোয়াবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আহসান হাবিব, জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম, মোঃ মফিজুল ইসলাম- ডি.বি সদর, মোঃ শাহা আলম, ডিএসবি, মোঃ আনিস প্রধান- সভাপতি জেলা প্রেসক্লাব, সফিকুল আলম- সাধারণ সম্পাদক পঞ্চগড় প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের- মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের জেলা সভাপতি, মোশারফ হোসেন- জেলা প্রতিনিধি বাংলাভিশন, মোঃ সোয়েব আলী- অধ্যক্ষ, মোঃ আব্দার রহমান- সভাপতি উপজেলা বিএনপি আটোয়ারী, ফকরুল আলম- সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি আটোয়ারী, শ্রী পরিমল কুমার দে- উপজেলা ভাইস চেয়ারম্যান দেবীগঞ্জ, রফিকুল ইসলাম- জেলা প্রতিনিধি ৭১ টিভি, মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি জেলা মটর পরিবহন সমিতিসহ সমাজের দায়িত্বশীল পর্যায়ের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচকবৃন্দ জাতির বিশেষ সঙ্কটকালে যামানার এমামের প্রস্তাবনাটি মানবজাতির সামনে তুলে ধরার এই উদ্যোগকে অভিনন্দন জানান। তারা এই উদ্যোগকে একান্ত সময়োপযোগী ও কার্যকরী বলে অভিমত ব্যক্ত করেন এবং সকলকে দেশেরপত্রের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান।-

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন