জেলা ও কার্যালয় উদ্বোধন

নরসিংদীতে দেশেরপত্রের জেলা কার্যালয় উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

16 May, 2014 Super Admin 887 ভিউ
নরসিংদীতে দেশেরপত্রের জেলা কার্যালয় উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬ মে, ২০১৪ইং বিকেলে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশেরপত্রের নরসিংদী জেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কার্যালয়টি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু বীর প্রতিক। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, দৈনিক দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী, দেশেরপত্রের প্রধান বার্তা সম্পাদক এসএম সামসুল হুদা, চিনিশপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক আখতার উদ্দিন ভুঁইয়া, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান। অনুষ্ঠানেরর সভাপতিত্ব করেন পত্রিকাটির ঢাকা অঞ্চলের ব্যুরো প্রধান মাহবুব আলম। এর আগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।  

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4