উন্নয়ন কর্মকাণ্ড

ধর্মবিশ্বাসকে উপেক্ষা করে কল্যাণ-রাষ্ট্র সম্ভব নয়

26 Aug, 2015 Super Admin 985 ভিউ
ধর্মবিশ্বাসকে উপেক্ষা করে কল্যাণ-রাষ্ট্র সম্ভব নয়

Untitled-111-300x248 রিয়াদুল হাসান:
————–
বিশ্ব রাজনীতিতে ধর্ম এখন এক নম্বর নিয়ামক (চৎরসব ঋধপঃড়ৎ)। আমরা যদি বিশ্ব পরিস্থিতির দিকে দৃষ্টি দেই, তাহলে দেখতে পাব যে, ধর্মকে পুঁজি করে চলছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ধর্মব্যবসা, রাজনৈতিক হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি নানাবিধ অপকর্ম। আমাদের দেশেও ধর্মের বহু অপব্যবহার হচ্ছে। এর কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্মবিশ্বাসী, যাদের নব্বই শতাংশই ইসলাম ধর্মে বিশ্বাসী। কিন্তু তারা তাদের ধর্মের ব্যাপারে সুস্পষ্ট ও সঠিক জ্ঞান রাখেন না। তারা এসব ক্ষেত্রে আলেম দাবিদার ধর্মব্যবসায়ীদের উপর শতভাগ নির্ভরশীল। তারা ইসলামের যে ব্যাখ্যা দেয়, সেটাই জনমনে গৃহীত হয়। তারা বিভিন্ন ইস্যুতে জনগণকে ক্ষিপ্ত করে তুলতে পারে, মানুষের ধর্মীয় চেতনাকে ব্যবহার করে দাঙ্গা-ফাসাদ সৃষ্টি করতে পারে। সুতরাং মানুষের ঈমান একটি বিরাট শক্তি যা নানাভাবে অপচয় ও অপব্যবহার করা হচ্ছে। মানবজাতির মধ্যে একটি বিরাট অংশ বর্তমানে প্রচলিত বিকৃত ধর্মের অকল্যাণকর পরিণাম দেখে ধর্মকে অবজ্ঞা ও উপেক্ষার দৃষ্টিতে দেখছে। একটি শ্রেণি চাইছে ধর্মহীন সমাজ গড়তে, তাদের দৃষ্টিতে ধর্মই সকল সমস্যার মূল। কিন্তু ধর্মকে একেবারে নির্মূল করে ফেলা কোনোদিন সম্ভব নয়। এই চেষ্টা অতীতে বার বার করা হয়েছে কিন্তু কাজে আসে নি। সাধারণ ধর্মবিশ্বাসী মানুষের এই ধর্মীয় চেতনাকে উপেক্ষা করা বা খাটো করে দেখার কোনো অবকাশ নেই, এতে সমাজের বিভিন্ন অঙ্গনে ওত পেতে থাকা স্বার্থান্বেষী মহল বিশেষত ধর্মব্যবসায়ীরা সাধারণ মানুষের এই সরল কিন্তু অত্যন্ত শক্তিশালী বিশ্বাসকে নিজেদের রাজনীতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করার সুযোগ পায় এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রাজনীতিক হানাহানি ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত করে। আমরা দেখেছি অতীতেও এভাবে কেউ রাজনীতিক স্বার্থে, কেউ বিদেশি প্রভুদের স্বার্থ উদ্ধারে, আবার কেউ নিজেদের ব্যক্তিগত বা অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের এই মহৎ গুণকে মন্দের দিকে পরিচালিত করেছে। ফলে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সমাজ আক্রান্ত হয়েছে, মানবতা বিপন্ন হয়েছে, আর এগুলো সবই ধর্মের নামে হয়েছে।
এমতাবস্থায় আমাদের কি করণীয়? এখন আমাদের একমাত্র করণীয় হলো মানুষের এই বিশ্বাসকে সঠিক পথে পরিচালিত করে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে। এর কোন বিকল্প নেই। কীভাবে মানব সমাজে শান্তি আসবে, ঐক্য স্থাপিত হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, দুর্নীতি-অপরাধ হ্রাস পাবে, সুশিক্ষা বিস্তার হবে, দারিদ্র্য বিমোচন হবে, এইসব ইতিবাচক কর্ম সম্পাদনের জন্য ধর্মবিশ্বাসকে কাজে লাগাতে হবে। কোন কোন ক্ষেত্রে এ বিশ্বাসকে কাজে লাগানো যায়, সে বিষয়গুলো নিয়েই কাজ করছে হেযবুত তওহীদ। মানুষের সামনে ধর্মের সঠিক আদর্শ উপস্থাপন করে, ধর্মের মধ্যে প্রবিষ্ট বিকৃতিসমূহ, মিথ্যাচার সমূহ, ধর্মের নামে চলা অধর্মসমূহ চিহ্নিত করে ধর্মের সঠিক ব্যখ্যা সঠিক রূপ মানবতার কল্যাণের দিকটা মানুষের নিকট তুলে ধরে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই জনগণ আর ধর্মান্ধ হবে না, এদের বিশ্বাসকে আর ছিনতাই করে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদেরকে ধর্মের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্ত করাতে পারবে না, অপরাজনীতি করাতে পারবে না, ব্যক্তি স্বার্থ ও উদ্ধার করাতে পারবে না। ফলে দেশ ও সমাজ উপকৃত হবে এবং জনগণ নিজেরাও ইহকাল ও পরকালে ব্যক্তিগতভাবে লাভবান হবে। কাজেই মানুষের ধর্মবিশ্বাসকে সঠিক পথে প্রবাহিত করে মানবতার কল্যাণে কাজে লাগানো ছাড়া বিকল্প কোন পথই আর আমাদের সামনে খোলা নেই।
লেখক: সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন