আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ধর্মজীবীরা কখনোই আলেম নয়

24 Aug, 2015 Super Admin 981 ভিউ
ধর্মজীবীরা কখনোই আলেম নয়

সাইদুর রহমান

যে পবিত্র মানুষগুলি স্বয়ং আল্লাহর রসুলের কাছ থেকে ইসলামের আকিদা শিক্ষা করেছেন তাদের থেকে ইসলাম সম্পর্কে বেশি জানা কি সম্ভব? নিশ্চয় নয়। কিন্তু তাদের কেউ নামের আগে আল্লামা, মাওলানা জাতীয় কোনো খেতাব ব্যবহার করেছেন বলে ইতিহাসে পাওয়া যায় না। খ্রিষ্টানদের বেলাতে আল্লাহ বলেছেন যে, ‘তারা তাদের ধর্মগুরু ও পাদ্রীদেরকে তাদের রব (প্রভু) বানিয়ে নিয়েছে” (সুরা তওবা ৩১)। সর্বযুগে সব ধর্মেই পুরোহিতদের জাতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর বিধানকে গোপন করে নিজেদের মুখের কথাকেই ধর্ম হিসাবে চালাতে চায় এবং নিজেদের কথাকে আল্লাহর কথা হিসাবে প্রচার করে নিজেরাই মানুষের রব বা মওলা সেজে বসে। সুতরাং প্রভুর আসনে বসে অর্থের বিনিময়ে পরকালীন মুক্তির টিকিট বিক্রি করার সকল দরজা ‘আসল প্রভু’ মহাপ্রভু আল্লাহ একেবারেই বন্ধ করে দিয়েছেন। বর্তমানের বিকৃত ইসলামেও কিছু আলেম ওলামা আছে যারা এর ব্যতিক্রম নন।
আল্লাহ পূর্ববর্তী দু’টি ধর্ম ইয়াহুদি ও ধর্মজীবী খ্রিষ্টান আলেম, বৈরাগ্যবাদী পীরদের উদাহরণ টেনে এনে এই উম্মাহকেও তাদের ন্যায় ধর্মজীবীদের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। কারণ প্রথমতঃ তারা আল্লাহর বিধানকে গোপন করে। দ্বিতীয়তঃ তারা আল্লাহর দীন বিক্রি করে, তৃতীয়তঃ তারা দীনের অতি বিশ্লেষণ করে এর মধ্যে মতভেদ সৃষ্টি করে এবং জাতির ঐক্য ধ্বংস করে, চতুর্থতঃ তারা সমাজের অন্যায় অবিচার অনাচার ও অবৈধ বহু কাজের প্রসার দেখলেও মানুষকে সেটা থেকে ফেরানোর চেষ্টা করে না। আল্লাহ বলেন: পীর ও আলেমগণ কেন তাদের পাপ কথা ও হারাম ভক্ষণে নিষেধ করে না? বরং এরাও যা করে তাও অতি নিকৃষ্ট। [সুরা মায়েদা-৬৩]
এভাবে আল্লাহর অমূল্য আসমানী কিতাবকে যারা আয়ত্ব করে দীনকে নিজেদের কুক্ষিগত করে রেখেছেন তাদেরকে আল্লাহ তুলনা করেছেন কিতাব বহনকারী গর্দভের সাথে। আল্লাহ বলেন: যাদেরকে তওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, তারা তা বহন করে নাই। তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্দভ। (সুরা জুম’আ: ৫)।
কোর’আনে আল্লাহ পূর্ববর্তী ধর্মগুলির বিভিন্ন প্রসঙ্গ টেনে এনেছেন এই উম্মাহর সামনে উদাহরণ হিসাবে পেশ করার জন্য যাতে এই উম্মাহ অন্তত পূর্ববর্তীদের মতো ধর্মব্যবসা করে দীনকে একটি শ্রেণির কুক্ষিগত না করে ফেলে। কারণ এই ধর্ম ইহুদিদের মতো কোনো গোত্রীয় ধর্ম নয়, কোনো আঞ্চলিক ধর্ম নয়; এটা বিশ্বজনীন, সমস্ত মানবজাতির জন্য আল্লাহর প্রেরিত শেষ দীন। তাই কোনোভাবেই একে বিকৃত করা হলে, দুর্বোধ্য করে ফেলা হলে তা সঙ্কুচিত হয়ে পড়বে এবং পুরো মানবজাতি ক্ষতিগ্রস্ত হবে, যেমন বর্তমানে হয়েছে।
পক্ষান্তরে, কোরআনের বহু আয়াতে বজ্রকঠিন হুঁশিয়ারি থাকা সত্ত্বেও এই জনগোষ্ঠীর দুনিয়ালোভী কিছু ধর্মজীবী মোল্লা নামাজ পড়িয়ে, মিলাদ পড়িয়ে, জানাজা পড়িয়ে, ওয়াজ মাহফিল করে, ফতোয়া দিয়ে, বিয়ে পড়িয়ে, তালাক করিয়ে, মসজিদ, মাদ্রাসা, মাজারে, পীরের আস্তানায় টাকা রোজগার করছেন। এক কথায় টাকা ছাড়া ধর্মের চাকা একেবারেই স্তব্ধ! মুফতি ও আল্লামাগণ তুচ্ছ মূল্যপ্রাপ্তি তথা সামান্য রোজগারের (সামানান ক্বালীলা) আশায় ইহুদি খ্রিষ্টানদের আদর্শের রাজনীতিকদের অবৈধ কর্মকাণ্ড ও অনৈসলামিক কর্মকাণ্ডের পক্ষে ফতোয়া দিয়ে হালালকে হারাম এবং হারামকে হালাল করেন। তারা উল্লিখিত আয়াতগুলি জানেন এবং বুঝেন এবং জেনে শুনেই তা গোপন রেখে বিনিময় গ্রহণ করেন! সত্যিকার অর্থে এই পুরোহিত শ্রেণিটি নিজেরাই এই দীনের মধ্যে একটি মূর্তিমান বে’দাত বা সংযোজন। অন্যান্য দীনের কথা বাদ দিলাম, অন্তত আখেরী নবীর উপর অবতীর্ণ ইসলামের এই শেষ সংস্করণে ধর্মজীবী পুরোহিত শ্রেণির প্রাদুর্ভাব ঘটার কোনো সুযোগ বা সদর দরজা আল্লাহ রাখেন নি। ইসলামে কোনো কালেই এই পুরোহিত বা যাজক শ্রেণির কোনো স্থান ছিল না এবং নেই, তারপরেও ইসলামের পূর্ববর্তী সংস্করণগুলিতেও ব্যতিক্রমহীনভাবে পেছনের দরজা দিয়েই এদের অনুপ্রবেশ ঘটেছিল। পরবর্তীতে তারা এই উম্মাহর মধ্যে এমনভাবে আসন গেঁড়ে বসে যেন ধর্মে এদের স্থান কেবল অবধারিতই নয়, এরাই ধর্মের ধ্বজাধারী ও কর্তৃপক্ষ (Authority) । নবীদের বিদায়ের কিছুদিন পরেই এই পুরোহিত শ্রেণির আবির্ভাব হয়েছে এবং তারা নিজেদেরকে নবীদের আধ্যাত্মিক উত্তরাধিকার, ওরাসাতুল আম্বিয়া (Spiritual Successor) বলে ঘোষণা দিয়ে দীনকে নিজেদের কুক্ষিগত করে নিয়েছেন। আল্লাহ বলেন, তাদের (নবী-রসুল ও প্রকৃত) পেছনে এসেছে কিছু অপদার্থ যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের; তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করেছে এবং বলেছে, ‘আমাদের ক্ষমা করে দেওয়া হবে। বস্তুতঃ এর অনুরূপ সামগ্রী (পার্থিব বিনিময়) তাদের নিকট আবারও যদি উপস্থিত করা হয়, তবে তাও তারা গ্রহণ করবে। কিতাবের অঙ্গীকার কি তাদের নিকট থেকে নেওয়া হয় নি যে, তারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবে না? এবং তারা তো কিতাবে যা আছে তা পড়েও (সুরা আরাফ ১৬৯)। সুতরাং তারা জেনে শুনেই হারাম খাচ্ছেন এবং এটা যে হারাম তা মানুষের কাছে গোপন রাখছেন। অন্যদিকে তারাই আবার মানুষকে রসুলের বরাত দিয়ে বলেন, ‘এবাদত ও দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল উপার্জন।’ এমন আরও বহু ওয়াজ তারা মানুষের উদ্দেশ্যে করেন কিন্তু নিজেরা সেগুলির পরোয়া করেন না।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন