আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ঢাকা, আশুলিয়া থানার জিডি- ১৫৫৪

17 Aug, 2016 Super Admin 1021 ভিউ
ঢাকা, আশুলিয়া থানার জিডি- ১৫৫৪

সারকথা
ঢাকা, আশুলিয়া থানার জিডি- ১৫৫৪, তারিখ- ২৩/১০/২০১০ ইং, ধারা- ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪।
সন্দিগ্ধ আসামী     ১. মোঃ দেলোয়ার হোসেন (২০) ও
২. মোঃ সামছুল হক (২৬)

প্রকৃত ঘটনাঃ হেয্বুত তওহীদ সদস্যদ্বয় অত্র থানাধীন নিরিবিলি বাজার এলাকায় শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে সর্ব সাধারণের মাঝে দাজ্জালের প্রকৃত পরিচয় প্রকাশসহ প্রকৃত এসলাম প্রচার করাকালীন নিরিবিলি বাজার মসজিদের মোল্লা বেআইনী ও  উস্কানী মূলক ফতোয়া দিয়ে মুসল্লিদের প্রভাবিত করে। অতঃপর উক্ত মোল্লা মুসল্লিদের সাথে নিয়ে ষড়যন্ত্র করে হেযবুত তওহীদ সদস্যদের আটক করে নিষিদ্ধ সংগঠনের দুই জন জঙ্গি সদস্য আটক করেছি বলে  থানায় তথ্য দিলে থানা পুলিশ এসে মসজিদের মোল্লার কবল থেকে হেযবুত তওহীদ সদস্যদের হেফাজতে নিয়ে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদসহ অনুসন্ধান করে আন্দোলন ও প্রকাশনাসমুহের বৈধতা সংক্রান্ত সকল কাগজাদি দেখে বেআইনী কোন কিছু না পেয়েও অবৈধ উৎকচের আশায় আইন বহির্ভূতভাবে ৫২ (বায়ান্ন) ঘণ্টা থানা হাজতে আটক রাখার পর উৎকচ না পেয়ে ক্রুদ্ধ হয়ে তাদেরকে সন্দিগ্ধ আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

পুলিশ ফরোয়ার্ডি-এর বক্তব্যঃ …….. উক্ত আসামীদ্বয় ইসলামী মৌলবাদী সংগঠন হেযবুত তওহীদের সক্রিয় সদস্য। অত্র থানাধীন (আশুলিয়া থানা, ঢাকা) নিরিবিলি বাজার এলাকায় উক্ত মৌলবাদী সংগঠনের লিফলেট, সিডি ক্যাসেট ও বই বিতরণ করাকালীন তাহাদেরকে ধৃত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে, আসামীদ্বয় উগ্র মৌলবাদী সংগঠনের সদস্য। তাহারা নাশকতামূলক কার্যকলাপের সাথে জড়িত। তাহারা কোন ধর্তব্য অপরাধের সহিত জড়িত বা ধর্তব্য অপরাধ করার ষড়যন্ত্রে উল্লেখিত স্থানে আগমন করিয়াছিল।

তদন্ত প্রতিবেদনঃ প্রাথমিকভাবে ধারণা করা হয় যে, আসামীরা উগ্র মৌলবাদী সংগঠনের সদস্য। তাহাদের সহিত জে.এম.বি সংগঠনের সম্পৃক্ততা রহিয়াছে। তদন্তকালে জানা যায় যে, আসামীদ্বয় ইসলামী সংগঠন হেযবুত তওহীদের সদস্য। আসামীদ্বয়ের সাথে তদন্তকালে জঙ্গি সম্পৃক্ততা খুজিয়া পওয়া যায় নাই।
তদন্ত প্রতিবেদন দাখিল ২৭/১১/২০১০ ইং।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4