আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

জাতীয় সংকট নিরসন সম্পর্কে হেযবুত তওহীদের দৃষ্টিভঙ্গি

07 Mar, 2021 Super Admin 775 ভিউ
জাতীয় সংকট নিরসন সম্পর্কে হেযবুত তওহীদের দৃষ্টিভঙ্গি

দেশকে জঙ্গিবাদ, ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতা, হুজুগ, গুজব, সাম্রাজ্যবাদী আগ্রাসন, অপরাজনীতি, মাদক ইত্যাদি সংকট থেকে মুক্ত করার জন্য যে পরিমাণ জনসচেতনতা সৃষ্টির কাজ করছে, বেসরকারি পর্যায়ে এমন দ্বিতীয় কোনো উদ্যোগ বাংলাদেশে নেই। আমরা দেশজুড়ে এ যাবৎ দুই লক্ষাধিক জনসভা সেমিনার, পথসভা, পোর্টেবল ডিভিডি প্রোগ্রাম, প্রজেক্টর প্রোগ্রাম, সাংবাদিক সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল করেছি। দুই দুইটি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশ করে যাচ্ছি। লক্ষ লক্ষ বই ছাপিয়ে সেগুলো প্রচার করছি, পোস্টারিং করছি।

ফেসবুকে ইউটিউবে আমাদের হাজার হাজার কর্মী প্রতিদিন হাজার হাজার কর্মঘণ্টা ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতা, ধর্মের অপব্যবহার, জঙ্গিবাদের বিরুদ্ধে লিখে যাচ্ছেন, বলে যাচ্ছেন, ভিডিও বক্তব্য, ডকুমেন্টারি প্রচার করে যাচ্ছেন। তারা নিঃস্ব হয়ে যাচ্ছেন মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করতে করতে। যদি এই কাজগুলো সরকারকে অর্থ ব্যয় করে তাদের কর্মচারীদেরকে দিয়ে করাতে হতো তাহলে কতো হাজার কোটি টাকা খরচ হতো সেটা অভিজ্ঞজনেরা বলতে পারবেন। নিজেরা খেয়ে না খেয়ে থেকে সেই অর্থ ব্যয় করে যাচ্ছেন হেযবুত তওহীদের সদস্য-সদস্যারা।

লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা শপথ করেছেন যে তারা আর ধর্মব্যবসায়ীদের তৈরি হুজুগে সাড়া দিয়ে জাতিবিনাশী কাজে লিপ্ত হবেন না, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা সাম্প্রদায়িকতা, মাদক, অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তারা নিজেরাও পরিশুদ্ধ জীবনযাপন করছেন, সমাজকে পরিশুদ্ধ করার জন্য সংগ্রাম করছেন, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

দেশে নাগরিকদেরকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার কোনো শিক্ষা আমাদের শিক্ষাব্যবস্থার সিলেবাস-কারিকুলামে নেই। তাই উচ্চশিক্ষিত মানুষগুলোও নৈতিক অধঃপতনের শিকার। তারা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, তাদের জন্যই বাংলাদেশ বছর বছর দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হচ্ছে। কিন্তু হেযবুত তওহীদ এমন একটি আন্দোলন যার সদস্যরা বিগত পঁচিশ বছরে দেশের একটি টাকাও নষ্ট করে নি, দেশবিরোধী কোনো কাজ করে নি, দেশের কোনো আইনভঙ্গ করে নি, কোনো অন্যায় অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নি। এটা সরকারি বাহিনীর তদন্ত প্রতিবেদনের ভাষ্য, এটা আমাদের কথা নয়। তাহলে এ দেশের মানুষগুলোকে সুনাগরিকে পরিণত করছে হেযবুত তওহীদ, যার আর কেউ করতে পারে নি।

দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রকৃত ইসলামের ভিত্তিতে আদর্শিক আন্দোলন গড়ে তুলেছি আমরা। আমাদের প্রচারের ফলে বহু জঙ্গিবাদী আদর্শের অনুসারী তাদের ভ্রান্তপথ ত্যাগ করেছে। একটি জঙ্গিবাদী হামলার মোকাবেলা করতে গিয়ে সরকারকে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়, দেশের ভাবমূর্তি ধ্বংস হয়। আমরা বিশ্বাস করি, যদি আমাদের বক্তব্য আরো ব্যাপকভাবে গণমাধ্যমে, শিক্ষাব্যবস্থায়, সভা-সেমিনারে প্রচার করা হয়, যদি সবাই এ কাজে এগিয়ে আসেন তাহলে এই দেশে জঙ্গিবাদ থাকবে না, ধর্মব্যবসা থাকবে না, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, ধর্মের নামে হুজুগ সৃষ্টি করে জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড থাকবে না।

আমরা রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে এবং জনগণের কাছে এই প্রস্তাবনা তুলে ধরছি যে আমরা মানুষের মানসিক পরিবর্তন সাধন করে শান্তিকামী, আইনমান্যকারী, রাষ্ট্রের কল্যাণে আত্মনিবেদিত, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী মনোভাবাপন্ন, সুসভ্য নাগরিক তৈরি করে করছি এবং করতে পারব। রাষ্ট্র কত হাজার কোটি টাকা খরচ করলে এই কাজটি করতে পারবেন বা আদৌ সেটা পারছেন কিনা আমরা জানি না। শুধু মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাষ্ট্র শত শত কোটি টাকা খরচ করে ফেলছে। কত লোক মরছে। প্রশ্নও সৃষ্টি হয়েছে অনেক। কিন্তু সেই মাদক থেকে জাতিকে রক্ষা করার জন্য আমাদের শত শত তরুণ মাঠে কাজ করছে। এই অবদান হেযবুত তওহীদ ছাড়া সরকারী বা বেসরকারী কোন প্রতিষ্ঠান রাখতে পারছে?

জঙ্গিবাদের ধুয়া তুলে পাশ্চাত্যে আগ্রাসী রাষ্ট্রগুলো একটার পর একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ধ্বংস করে ফেলছে। আমাদের এই দেশটাকে নিয়েও ষড়যন্ত্র চলছে কারণ এখানেও ৯০% মানুষ মুসলমান যাদের ঈমানী চেতনাকে নিয়ন্ত্রণ করে ধর্মব্যবসায়ীরা। আমরা হেযবুত তওহীদ অঙ্গীকার করেছি যে এই বাংলার মাটিকে আমরা সিরিয়া, আফগানিস্তান, ইরাক বানাতে দেব না। আমরা জীবন দেব তবু এ দেশ ছেড়ে যাবো না, আমরা উদ্বাস্তু হবো না, আমরা এ দেশকে শত্রুর কবল থেকে রক্ষা করব ইনশাল্লাহ।

আমাদের এ প্রতিজ্ঞা নির্বাচনী ওয়াদা নয়, ইতোমধ্যেই আমাদের বহু সদস্য সদস্যা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের দাবির সত্যতা প্রমাণ করেছি। আরো হাজার হাজার সদস্য সর্বস্ব কোরবান করে সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা জানতে চাই, বাংলাদেশে কোন রাজনৈতিক দল, কোন পীর, কোন আলেম সমাজ এই অঙ্গীকার ব্যক্ত করেছেন যে, দেশকে রক্ষার আমৃত্যু সংগ্রাম করবেন?

অনেক অবদান থাকে যার ফলাফল তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। আমরা একজন দরিদ্র মানুষকে এক সের চিড়া দিলাম, সেটা দেখে আপনারা বলবেন যে, আমরা মানুষের জন্য অবদান রাখছি। সেই মানুষটি চিড়া খেয়ে ফেলল, পরের বেলায় আবার সে ক্ষুধার্ত। সুতরাং এটা হচ্ছে স্বল্পমেয়াদী অবদান। আর আমি যদি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করি, ব্যবস্থা প্রতিষ্ঠা করি যেখানে কোনো মানুষই ক্ষুধার্ত থাকবে না, অভাব দারিদ্র্য থাকবে না তাহলে আমাকে আর জনে জনে এক সের করে তিন বেলা চিড়া দিতে হচ্ছে না। প্রত্যেকটি মানুষ স্বচ্ছল হয়ে যাচ্ছে তাহলে সেটা হলো দীর্ঘমেয়াদী অবদান। আল্লাহর সকল নবী-রসুলও সমাজ পরিবর্তনের মাধ্যমেই মানবতার কল্যাণে ভূমিকা রেখেছেন। আমরাও আল্লাহর রহমতে জানতে পেরেছি যে কোন আদর্শে সমাজকে সাজালে যাবতীয় অন্যায় দূর হয়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সেই আদর্শটিই আমরা মানুষের সামনে তুলে ধরছি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন