আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

গোপালগঞ্জে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালী

07 Aug, 2016 Super Admin 1021 ভিউ
গোপালগঞ্জে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালী

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের উদ্যোগে চলমান কর্মসূচির অংশ হিসেবে গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ সকাল ১১টায় জেলা সদরের পুলিশ লাইন মোড় থেকে জঙ্গিবাদবিরোধী একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে জেলা প্রেসকøাবের সামনে এসে সমবেত হয়। সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান, দৈনিক বজ্রশক্তির সম্পাদক ও প্রকাশক এস.এম সামসুল হুদা, হেযবুত তওহীদের ফরিদপুর ও বরিশাল বিভাগীয় আমীর ডা: মাহবুব আলম মাহফুজ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাসু শেখ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর আলী মোল্লা প্রমুখ। এছাড়া গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী।
হেজবুত তওহীদের গোপালগঞ্জ জেলা শাখার আমীর আরিফ মো: আলী আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একের পর এক জঙ্গি-হামলার ঘটনা ঘটেই চলেছে আমাদের দেশে। আর এ সবই করা হচ্ছে ইসলামের নামে। এর ফলে ইসলামবিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে, ইসলামের বদনাম হচ্ছে। তাছাড়া এই জঙ্গি ইস্যুতেই ধ্বংস করা হয়েছে একটার পর একটা মুসলিম দেশ। সাম্রাজ্যবাদীরা কেবল একটা ইস্যু চায়। তাই দুঃখের সাথে বলতে হচ্ছে- আজকে একই সাথে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় ধর্ম ইসলাম ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
এসময় উপস্থিত অন্যান্যরা জঙ্গিবাদের বিরুদ্ধে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য হেযবুত তওহীদকে ধন্যবাদ জানান। তারা জঙ্গিবাদবিরোধী এই কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান চলাকালে বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বানে তারা দু’হাত তুলে একাত্মতা ঘোষণা করেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4