অনুষ্ঠান ও কর্মসূচি

গাজীপুরে জঙ্গিবাদবিরোধী সুধি সমাবেশ ও র‌্যালি

12 Aug, 2016 Super Admin 850 ভিউ
গাজীপুরে জঙ্গিবাদবিরোধী সুধি সমাবেশ ও র‌্যালি

গাজীপুরের টঙ্গী উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুধি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় টঙ্গী রেল স্টেশনের সামনে থেকে হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির মাহবুব আলমের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের হয়ে টঙ্গী কালিগঞ্জ সড়ক হয়ে ঢাকা ময়মনসিংহ সড়ক হয়ে বিশ্ব ইজতেমা গেট এসে শেষ হয়। পরে ইজতেমা গেটে বাটা শোরুমের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির মাহবুব আলম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আব্দুল মতিন খান, সাধারণ সম্পাদক বাসেদুর রহমান সাগর, প্রচার সম্পাদক মোস্তফা রানা, গাজীপুর সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ডাঃ লতিফ হোসেন জনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করে না। কতিপয় স্বার্থান্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এসময় বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
হেযবুত তওহীদের গাজীপুর জেলা আমির মো. সেলিম হোসেনের সঞ্চালনায় হেযবুত তওহীদ সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের হাতে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে হেযবুত তওহীদের নিবেদিতপ্রাণ কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4