আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

কিশোরগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

22 Sep, 2025 Super Admin 1147 ভিউ
কিশোরগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিশোরগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের গৌরাঙ্গবাজার এলাকার উজানভাটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্র সংস্কারে তৌহিদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ওপর প্রস্তাবনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরীর আমির ডা. মাহবুব আলম মাহফুজ। বৈঠকে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা আমির সোহানুর রহমান হিমসেল। এতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

ডা. মাহফুজ আলম তার বক্তব্যে বলেন, “বর্তমান সংস্কার কার্যক্রমে কাঙ্ক্ষিত শান্তি আসবে না। একমাত্র আল্লাহর দেওয়া তৌহিদের ওপর ভিত্তি করে জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করলেই শান্তি আসবে। হেযবুত তওহীদ মানুষের তৈরি ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছে।”

তিনি আরও বলেন, “একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের এই মহৎ কার্যক্রমকে বানচাল করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, সাধারণ জনগণের প্রতিরোধের মুখে সেগুলো নস্যাৎ হয়ে যাবে।”

তিনি বলেন, “ইসলামের জীবনব্যবস্থায় অর্থব্যবস্থা, বিচারব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থার সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা সত্ত্বেও আমরা মুসলমান দাবি করে আল্লাহর দেওয়া ব্যবস্থা বাদ দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছি। ফলে একদিকে আমরা ঈমান থেকে সরে যাচ্ছি, অন্যদিকে অশান্তির আগুনে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। এমতাবস্থায় হেযবুত তওহীদ আবারও আল্লাহর প্রকৃত দীনের দিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। কীভাবে তা সম্ভব, এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনায় আমরা সেটাই পরিষ্কার করে তুলে ধরছি।”

এদিকে অনুষ্ঠানের একপর্যায়ে থানা-পুলিশের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের আগেই আয়োজকেরা অনুষ্ঠান সমাপ্ত করেন। অনুষ্ঠান চলাকালে থানা-পুলিশ এসে ‘অনুষ্ঠানের অনুমতি নেই’ -এই অজুহাতে প্রোগ্রামটি শেষ করার তাগিদ দেয়।

এ ব্যাপারে হেযবুত তওহীদের জেলা আমির সোহানুর রহমান হিমসেল বলেন, “বেশ কিছুদিন ধরে একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের কার্যক্রমে চরমভাবে বাধাগ্রস্ত করছে। তারা প্রশাসনকেও অনৈতিকভাবে চাপ দিচ্ছে। কিশোরগঞ্জেও তারা একই ধরনের ষড়যন্ত্র করেছে। তা সত্ত্বেও আমরা গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা আরও ভালো অনুষ্ঠান আয়োজন করব।”

আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে কর্মরত বাংলাভিশন টেলিভিশনের রিপোর্টার মো. মনির হোসেন, বৈশাখী টিভির প্রতিনিধি সুলতান রায়হান ভূঁইয়া রিপন, বাংলাদেশ প্রতিদিনের সাইফুদ্দিন আহমেদ লেনিন, বিজয় টিভির জীবন চন্দ্র রায়, সিএনএন বাংলার প্রতিনিধি মো. রাসেল, আরটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম নাঈম, চ্যানেল এস-এর আশরাফুল ইসলাম, এটিএন নিউজের শফিক আদনান, আনন্দ টিভির কাউসার আহমেদ টিটু, এশিয়ান টিভির হাফিজুর রহমান সুমন, প্রথম আলোর তাফসীলুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আরফান, নারী সম্পাদক সাথী আক্তার কলি ও ঢাকা দক্ষিণ জেলার সভাপতি তসলিম উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র ওপর একটি লিখিত প্রস্তাবনা পেশ করে হেযবুত তওহীদ। এরপর থেকে সংগঠনটি সারাদেশে সভা, সমাবেশ, গোলটেবিল বৈঠক ও সেমিনারের মাধ্যমে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন