আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

উত্তরায় অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের শৃঙ্খলা বিভাগের আকিদা আলোচনা

26 Feb, 2022 Super Admin 775 ভিউ
উত্তরায় অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের শৃঙ্খলা বিভাগের আকিদা আলোচনা

রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের শৃঙ্খলা বিভাগের আকিদা আলোচনা। যারা হেযবুত তওহীদের সভা-সমাবেশে শৃঙ্খলা বিষয়ক দায়িত্ব পালন করেন তাদের নিয়ে দিনব্যাপী এই সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল- “ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য: সাফল্যের চাবিকাঠি।” আলোচনা সভাটি পরিচালনা করেন শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল মোফাজ্জল হোসাইন সর্দার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি শৃঙ্খলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণের উদ্দেশে আলোচনা করেন। তিনি বলেন, “মুসলিম জাতি যতদিন সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও নেতার প্রতি আনুগত্যশীল ছিল ততদিন তারা শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে সর্বদিক দিয়ে শিক্ষকের আসনে ছিল।”

তিনি রাশিয়া কর্তৃক ইউক্রেন হামলার কথা উল্লেখ করে বলেন, “বিশ্বময় সঙ্কট ঘনীভূত হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এমতাবস্থায় আমাদের জাতির মধ্যকার চলমান সর্বপ্রকার অনৈক্য বিভেদ হানাহানি ইত্যাদি দূর করে আল্লাহর তওহীদের উপর ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ জাতিসত্ত্বা গড়ে তোলার কোনো বিকল্প নাই।”

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4