আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

আল্লাহর বিধানেই সকল সংকটের সমাধান: সিরাজগঞ্জে গোলটেবিল বৈঠক

20 Sep, 2025 Super Admin 424 ভিউ
আল্লাহর বিধানেই সকল সংকটের সমাধান: সিরাজগঞ্জে গোলটেবিল বৈঠক

চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে সিরাজগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সিরাজগঞ্জ শাখার উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর জারা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই বৈঠকে চলমান সংকট নিরসনে একটি বিকল্প ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

হেযবুত তওহীদের রাজশাহী আঞ্চলিক সভাপতি আশেক মাহমুদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।

তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও সামগ্রিক প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ বা সিস্টেম পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত, বিভেদ ও হানাহানিকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে।”

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “স্বাধীনতার পর গত ৫৩ বছরে আমরা বহুবার সংবিধান সংশোধন করেছি, অসংখ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শত শত আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান কি সম্ভব হয়েছে? দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট হচ্ছে। এর মূল কারণ হলো, আমরা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছি, সেটিই ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর দেওয়া জীবনবিধান গ্রহণ করা ছাড়া বিকল্প নেই।”

মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সুধীসমাজ প্রতিপাদ্য বিষয়ের ওপর গভীর আলোকপাত করেন।

সিরাজগঞ্জ জেলা সভাপতি মো. আল আমিন মির্জার সভাপতিত্বে বৈঠকের মুক্ত আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে সুচিন্তিত মতামত তুলে ধরেন- টাঙ্গাইল হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী, হেযবুত তওহীদের কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নী, বেলকুচি কলেজের সাবেক উপাধ্যক্ষ ছাইফুল ইসলাম, শাহজাদপুর সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহ. অধ্যাপক পরিতোষ কুমার সরকার, সিমালা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আহসানুল হক, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসা. উম্মে হানি মলি, সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. আনিছুর রহমান, মো. আব্দুল আজিজ সরকার, এ.কে.এম হাসান ফারুক রুমী, নাটোর অঞ্চলের সভাপতি আনিসুর রহমান সাকিব, সাবেক জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক আজকের জনবানীর সহকারী সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, জনতার কন্ঠের সম্পাদক ও দৈনিক কালবেলা এবং বাংলা নিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার মো. শাহিন রেজা, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. সোহেল রানা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহমুদুল কবীর, সাপ্তাহিক যমুনা প্রবাহের সহকারী সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, দৈনিক আমাদের সময় ও গাজী টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক কলম সৈনিকের প্রতিনিধি মো. শাহ আলম, এসএটিভির জেলা প্রতিনিধি মো. আলী রহমত এবং দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল কুদ্দুস।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন