অনুষ্ঠান ও কর্মসূচি

হতাশ করল গণতন্ত্র -মোহাম্মদ আসাদ আলী

25 May, 2015 Super Admin 599 ভিউ
হতাশ করল গণতন্ত্র -মোহাম্মদ আসাদ আলী

বাংলাদেশে রাজনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে। সরকার ও বিরোধীদল উভয়ে নিজেদের অবস্থানে অনড় আছে। ফলে কোন সমাধান ছাড়াই নিজেরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার কর্মসূচি গ্রহণ করছেন। সরকারবিরোধী আন্দোলন যেমন ব্যাপক হচ্ছে অপরদিকে সরকার এসব আন্দোলন দমন করতেও ব্যাপক শক্তি প্রয়োগ করছে। জনসাধারণের প্রাত্যহিক জীবনে এর বিরূপ প্রভাব পড়ছে। অতীতের আলোকে বিবেচনা করলে সকলেই একমত হবেন যে, এটা আজ নতুন নয়। আমাদের ইতিহাসও মোটামুটিভাবে এই-ই। সরকার আর বিরোধীদের মাঝে বছরের পর বছর টান টান উত্তেজনা বিরাজমান থাকে। সেই সাথে চলে একে অপরকে উপেক্ষা করে কিভাবে নিজ স্বার্থ চরিতার্থ করা যায় তার হীন প্রতিযোগিতা। এই একই বিষয়ের পুনরাবৃত্তি দেখে দেখে দেশের আপামর জনতা অভ্যস্ত হয়ে গেছে। নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই আজ দেশের ১৬ কোটি মানুষ পদে পদে নির্যাতিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। বলা হয়ে থাকে গণতন্ত্র হল জনগণের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। এটা নাকি গণতন্ত্রের নীতি। আদর্শ বা ঐতিহাসিক সফলতা ইত্যাদি দ্বারা যতটা না গণতন্ত্র বিশ্বপরিচিতি এবং ব্যাপকতা লাভ করেছে তার চেয়ে ঢের বেশি ব্যাপকতা লাভ করেছে এর এই নীতিকথার কারণে। কাজেই এর বাস্তবতা ব্যাখ্যা করা আবশ্যক। আমি এখানে উদাহরণ হিসেবে অন্য কোনো দেশকে তুলে আনতে চাই না। কারণ, সমস্যা যেহেতু আমাদের, কাজেই উদাহরণ হিসেবে ভাবতে হবে আমাদের পরিস্থিতিকেই। তবে একথা ভুলে গেলে চলবে না যে, শুধু আমাদের দেশেই এরকম রাজনৈতিক অচলাবস্থা চলছে তা কিন্তু নয়, বরং সমস্ত পৃথিবী জুড়েই চলছে রাজনৈতিক অস্থিরতার লাগামহীন বাড়বাড়ন্ত।
কথা বলছিলাম গণতন্ত্রের নীতি নিয়ে। আদর্শ আর বাস্তবতা যদি এক না হয় তাহলে ঐ আদর্শের আর কোনো দাম থাকে না। কাজেই হয় ঐ বাস্তবতাকেই আদর্শ হিসেবে মেনে নিতে হয় নইলে দুটোকেই প্রত্যাখ্যান করা ছাড়া কোনো উপায় থাকে না।
“আমরা হলাম জনগণ। আমাদের প্রতিনিধিত্ব করেন সংসদ সদস্যগণ। তারাই আমাদের ইচ্ছা-আকাক্সক্ষা অনুযায়ী দেশ পরিচালনার শর্তে সরকার গঠন করেন। অর্থাৎ সরকার যা করেন তা জনগণের ইচ্ছারই প্রতিফলন। জনগণ যা চায়, সরকার তাই করতে বাধ্য থাকে।” এই হলো গণতন্ত্রের তত্ত্বকথা। কিন্তু বাস্তবতা কি বলে? ঠিক উল্টো। বলুন তো, জনগণ কি হরতাল চায়? জনগণ কি গুলি, বোমা, ককটেলের আওয়াজ শুনতে চায়? জনগণ কি রাজনৈতিক কর্মীদের আর পুলিশের মারামারির মাঝে পড়ে জীবন হারাতে চায়? গুলিবিদ্ধ হতে চায়? পঙ্গু হতে চায়? চায় না। তাহলে এটা কিসের গণতন্ত্র? মাসের পর মাস একটি সংলাপের মুলো জাতির সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। যারা জনগণের মুখের পানে চেয়ে, দেশের স্বার্থে এক মিনিটের জন্য নিজেদের বিবাদ-বিসম্বাদকে সরিয়ে আলোচনা পর্যন্ত করতে সক্ষম নয়, তারা কি মানুষের জন্য রাজনীতি করেন? তারা কি দেশের আপামর জনসাধারণের প্রতিনিধি?
হয়তো বলবেন তারা আমাদের প্রতিনিধিত্ব করছেন না বলেই তো দেশের আজ এই অবস্থা। তাহলে এর সমাধান কি? দিশাহারা জনগণের সামনে সমাধান একটাই। তাহলো সরকার পরিবর্তন। সরকার পরিবর্তন করলেই যেন তাদের ঘাম দিয়ে জ্বর ছাড়ে এবং জনগণ আবারো সেই কাজটিই করতে যাচ্ছে। এটা নিছক আত্মতুষ্টির অনুসন্ধান ছাড়া আর কিছুই নয়। আর যারা জাতির সম্মানিত চেয়ারগুলোতে বসে সুশীল, বুদ্ধিজীবী ইত্যাদি বিশেষণ ধারণ করে আছেন তাদের কাছে সমাধান অন্য। তারা আরো একটু গভীরে চিন্তা করে থাকেন। কিন্তু যতটা গভীরে গেলে প্রকৃত মুক্তি আসবে ততটা গভীরে যেতে পারেন না। তাদের ভাষায়- “আমাদের দেশে এখনও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নি। গণতন্ত্র নাকি এখনো তার শৈশবকাল পার করছে। এর সযতœ পরিচর্যা হলেই নাকি দেশের মানুষ সত্যিকার শান্তিতে বসবাস করতে পারবে।” আমি বলব, এটা অনেক পুরোনো মত। এটা তারা সেই পাকিস্তান আমল থেকেই বলে আসছেন। যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, শত শত মানুষ অন্যায়-অবিচারের যাঁতাকলে পিষ্ট হচ্ছে, শত শত মায়ের বুক খালি হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ কিন্তু সেই শিশু গণতন্ত্র তো শারীরিক বা মানসিকভাবে বড় হচ্ছে না। বরং বাস্তবতায় মনে হচ্ছে সেটা সব দিক দিয়ে শুধু ক্ষয়ে যাচ্ছে। এর শেষ পরিণতি চিন্তা করার সময় কি এখনও আমাদের আসে নি? এখনও যদি আমরা প্রকৃত মুক্তির পথে, শান্তির পথে ধাবিত না হই তাহলে ভবিষ্যৎ পরিণতি হয়তো আরো ভয়াবহ হবে। আমরা পছন্দ করি বা না করি, বুঝি বা না বোঝার ভান করে থাকি, সমাধান কিন্তু একটাই আর তাহলো স্র্ষ্টা প্রদত্ত সিস্টেমে ফিরে যাওয়া। তাঁর দেওয়া সিস্টেমে যে প্রকৃত শান্তি তা ইতিহাস। মানবরচিত কোন জীবনব্যবস্থাই সেই ইতিহাসের একটি ভগ্নাংশও মানবজাতিকে উপহার দিতে পারে নাই।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন