অনুষ্ঠান ও কর্মসূচি

মুসলমানরা ঐক্যবদ্ধ হলে সারা দুনিয়া তাদের স্যালুট দেবে -হোসাইন মোহাম্মদ সেলিম

28 May, 2018 Super Admin 487 ভিউ
মুসলমানরা ঐক্যবদ্ধ হলে সারা দুনিয়া তাদের স্যালুট দেবে -হোসাইন মোহাম্মদ সেলিম

মুসলমানরা সত্যের পথে ঐক্যবদ্ধ হলে অচিরেই সারা দুনিয়া তাদেরকে স্যালুট দিবে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গত ২৮ মে ২০১৮ তারিখ ঢাকা মহানগর উত্তর শাখা হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে মুখ্য আলোচক হিসেবে ভাষণ দানকালে এ কথা বলেন তিনি। ‘মাহে রমজানের অঙ্গীকার, ঐক্যবদ্ধ জাতি গড়ব এবার’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল রাজধানীর মিরপুর-২ এর চিড়িয়াখানা রোডের ৮নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি ও জেটিভি অনলাইনের চেয়ারম্যান মো. মশিউর রহমান, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরীর সভাপতি মো. আলী হোসেন, হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, মিরপুর থানা সভাপতি আবদুল হক বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নূরে আলম। এ সময় ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, ‘মুসলমানদের এখন প্রধান কর্তব্য হচ্ছে শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, এই পীর, ওই পীর, এই তরিকা, ওই তরিকা ইত্যাদি বিভেদ ভুলে সবাই একটা প্ল্যাটফর্মে আসা, একমঞ্চে আসা। তার জন্য একটি ঐক্যসূত্র লাগবে। নবী করিম (সা.) যেই সূত্র অনুসরণ করেছেন সেটা লাগবে। তিনি কী করেছেন? ‘লা ইলাহা ইল্লাল্লাহ- মুহাম্মাদুর রাসুলাল্লাহ’ এই মূলমন্ত্র দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদেরকেও এই ঐক্যসূত্র দিয়েই ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ হলে দুই দিকে সফলতা। একদিকে ইহকালীন, আরেকদিকে পরকালীন। পরকালীন সফলতা জান্নাত, আর ইহকালীন সফলতা হচ্ছে আমরা পৃথিবীর সেরা জাতিতে পরিণত হব। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি মুসলমান জাতি ঐক্যবদ্ধ হতে পারে, চব্বিশ ঘণ্টার মধ্যে সারা দুনিয়া তাদেরকে স্যালুট দেবে। চব্বিশ ঘণ্টার মধ্যে জাতি হবে সুপার পাওয়ার। আপনাদের কোনো ভয় থাকবে না। একা একজন মেয়ে মানুষ স্বর্ণালঙ্কার পরিহিত অবস্থায় মাইলের পর মাইল পথ হেঁটে যাবে কোনো ভয় থাকবে না। জঙ্গিবাদের ভয় থাকবে না। সন্ত্রাসের ভয় থাকবে না। অর্থনৈতিক অবিচার হবে না। রক্তারক্তি হবে না।’
হোসাইন মোহাম্মদ সেলিম আরও বলেন, ‘আমাদের সরকার আজ মাদকের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে। হ্যা, শক্তি ছাড়া উপায় নাই। কিন্তু শক্তির সাথে আদর্শও লাগবে। শুধু শক্তি দিয়েই মাদকের বিরুদ্ধে যুদ্ধে সফলতা আসবে না। আল্লাহর রসুল যেই সমাজে এসেছিলেন সেই সমাজও মাদকে আক্রান্ত ছিল। তিনি যখন ওই সমাজব্যবস্থাকে তওহীদ দিয়ে পাল্টিয়ে দিলেন, তখন ওই সমাজের মানুষগুলোই মাদকের পাত্র এনে রাস্তায় ফেলে দিল। কাজেই আগেরটা আগে করেন। জাতিকে আল্লাহর হুকুমের ভিত্তিতে ঐক্যবদ্ধ করেন। তাহলে ওই মাদকাসক্তি থাকবে না, ওই জঙ্গিবাদ থাকবে না, ওই সা¤্রাজ্যবাদীরাও আমাদের দিকে কালো থাবা বাড়ানোর সাহস পাবে না।’
পরকাল সুন্দর করতে হলে দুনিয়াকে আগে সুন্দর করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা মুসলমানরা আমাদের দুনিয়াকে দাজ্জালের হাতে বন্ধক রেখে, শয়তানের হাতে ছেড়ে দিয়ে রেখেছি। তারা সমস্ত দুনিয়াকে নরককুণ্ড বানিয়েছে। আর আমরা দুনিয়ার দিকে ভ্রুক্ষেপ না করে, দুনিয়াকে কুৎসিত করে রেখে পরকালে জান্নাতে যাবার ব্যর্থ চেষ্টা করছি। ইসলাম বোঝার জন্য মৌলভী সাহেব, পীর সাহেবদের দিকে তাকাবেন না। গত তেরো শ’ বছর ধরে ইসলামকে তারা জায়গামত রাখে নাই। সেরা জাতিকে তারা গোলাম জাতি বানিয়েছে। ঐক্যবদ্ধ জাতিকে টুকরো টুকরো করেছে। কাজেই তাকাতে হবে আল্লাহর রসুলের দিকে। জানতে হবে আল্লাহ কী বলেছেন, আল্লাহর রসুল কী করেছেন। সেদিকে তাকান। কোন পীর, কোন মুফতি, কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন ফকিহ কী বলেছে সেদিকে তাকালে ধ্বংস হয়ে যাবেন।’
আল্লাহর রসুলকে মুক্তির নবী ও সাম্যের নবী অভিহিত করে হেযবুত তওহীদের এমাম বলেন, ‘আল্লাহর রসুলকে একদিন একজন সাহাবী বললেন, রসুলাল্লাহ আপনি দোয়া করুন, এই কাফের-মোশরেকরা যেন ধ্বংস হয়ে যায়। এই কথা শুনে রসুলাল্লাহ সোজা হয়ে বসলেন। তারপর বললেন, শিগগিরই এমন সময় আসবে একা একজন সুন্দরী যুবতী নারী রাতের অন্ধকারে স্বর্ণালঙ্কার পরিহিত অবস্থায় সানা থেকে হাদরামাউত পর্যন্ত হেঁটে যাবে আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সত্যিই এমন নিরাপত্তা নিশ্চিত হয়েছিল পরবর্তীতে এবং ওটাই ইসলাম। যাদের পেটের ভাত ছিল না, তারা সমৃদ্ধ হয়ে গেল। যারা নিজেরা নিজেরা মারামারি করত তারা ঐক্যবদ্ধ হয়ে গেল। যাদের সাহস ছিল না, তারা সাহসী হয়ে গেল। আল্লাহর রসুল নিজের দাসকে মুক্ত করে নিজের পুত্র বলে ঘোষণা করলেন। সেনাবাহিনীর প্রধান বানালেন। মক্কা বিজয়ের দিনে অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত বেলালকে আল্লাহর রসুল বললেন কাবার উপরে উঠে আজান দিতে। ইতিহাস সাক্ষী হয়ে থাকল- আল্লাহর রসুল প্রমাণ দিলেন, ‘আমি সাম্যের নবী, আমি মুক্তির নবী। আমি রহমত, বরকত দিতে এসেছি, এজন্যই আমি রহমাতাল্লিল আলামিন। ধর্মব্যবসায়ীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে আমি নাকি তোমাদের ধর্ম নষ্ট করতে এসেছি। আসলে তা নয়। আমি তোমাদেরকে মুক্তি দিতে এসেছি, মর্যাদা ও অধিকার দিতে এসেছি।’

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন