অপপ্রচারের জবাব ও আইনি লড়াই

পৃথিবী আজ অন্যায় অবিচারে পরিপূর্ণ

12 Mar, 2016 Super Admin 536 ভিউ
পৃথিবী আজ অন্যায় অবিচারে পরিপূর্ণ

সাইদুর রহমান

মানুষ আজ এতটাই আত্মাহীন ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে, যে যাকে যেভাবে পারছে প্রতারণা করে, পদপিষ্ঠ করে নিজের স্বার্থ চরিতার্থ করছে। মানুষের চারপাশে এমন একটি জিনিসও অবশিষ্ট নেই যাতে মিথ্যা মিশ্রিত নেই। বাতাস, পানি পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। ন্যূনতম মনুষ্যত্ব না থাকায় তারা খাদ্যে বিষ মেশাচ্ছে, ঔষধে পর্যন্ত ভেজাল দিচ্ছে। তারা এমন এক দানবে পরিণত হয়েছে যে চার বছরের শিশুও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। দুর্বলের ওপর সবলের অত্যাচারে, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনায়, শোষণে, শাসিতের ওপর শাসকের অবিচারে, সরলের ওপর ধূর্তের প্রতারণায় পৃথিবী আজ মানুষের বাসের অযোগ্য হয়ে পড়েছে। শান্তি রক্ষার জন্য বিভিন্ন সংস্থা তৈরি করে, বিভিন্ন নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। একটার পর একটা আইন করে, জীবন-ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না হত্যা, ধর্ষণ, বেকারত্ব, রাজনৈতিক হানাহানি, দারিদ্র্য, সন্ত্রাস ও যুদ্ধের তা-ব। একটি সমস্যারও সমাধান হচ্ছে না, বরং দিন দিন নতুন নতুন সমস্যায় আক্রান্ত হচ্ছে মানুষ।
এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থার কারণ কী?
এর মূল কারণ হচ্ছে স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে পশ্চিমা সভ্যতা দাজ্জালের চাপিয়ে দেওয়া নীতি-নৈতিকতাহীন বস্তুবাদী সিস্টেম মানুষ তাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করেছে। এছাড়াও ব্রিটিশদের তৈরি ষড়যন্ত্রমূলক শিক্ষাব্যবস্থার কারণেই আমাদের মাঝে তৈরি হয়েছে নানা রকম অনৈক্য আর বিভেদ, ঘোটে চলেছে নানামুখী দাঙ্গা-সংঘাত।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4