অনুষ্ঠান ও কর্মসূচি

রংপুরের মিঠাপুকুরে আলোচনা সভা

05 Mar, 2018 Super Admin 933 ভিউ
রংপুরের মিঠাপুকুরে আলোচনা সভা

রংপুরের মিঠাপুকুরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতাবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ। হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীমের সভাপতিত্বে গত ০৫ মার্চ, ২০১৮ তারিখে মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার হাজারো সাধারণ জনতার ব্যাপক সমাগত ঘটে।

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. মোজাম্মেল হক মিন্টু মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক, জেটিভি অনলাইন’র চেয়ারম্যান ও বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি আবেদ আলী, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সম্পাদক প্রদীপ কুমার গোস্বামী, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশোক মাহমুদ, মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব বাবর আলী, প্রধান শিক্ষক আলহাজ্ব আতিয়ার রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি রুহল আমিন ও সাধারণ সম্পাদক খন্দকার রাসেল আহমেদ।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4