অনুষ্ঠান ও কর্মসূচি

রংপুরের পীরগাছায় জনসভা

06 Feb, 2017 Super Admin 184 ভিউ
রংপুরের পীরগাছায় জনসভা

০৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেযবুত তওহীদের উদ্যোগে রংপুরের পীরগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগাছার জে. এন. মডেল উচ্চবিদ্যলয় মাঠে আয়োজিত এ সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

রংপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুল কুদ্দুস ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: জাহিদুল ইসলাম, পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মো: তসলিম উদ্দিন, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি এস,এম সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম,আর আরিফুল হক রানা, যুগ্ম সাধারণ স¤পাদক শাহ মো: শাফায়েত জামিলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্থানীয় প্রায় দুই সহস্রাধিক জনতার উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। অনুষ্ঠানের উদ্বোধন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মসীহ উর রহমান।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4