অনুষ্ঠান ও কর্মসূচি

রংপুরের তারাগঞ্জে জনসভা

26 May, 2017 Super Admin 1085 ভিউ
রংপুরের তারাগঞ্জে জনসভা

২৬ মে, ২০১৭ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদের জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় তারাগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তারাগঞ্জ উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আব্দুর ওয়াহাব মিন্টুর সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম এবং উদ্বোধনী বক্তব্য রাখেন রংপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম। আরো বক্তব্য রাখেন ২নং কুর্শা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. গোলাম মোস্তফা এবং ২নং কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিলন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম ধর্ম এসেছে মানবতার কল্যাণে, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম ধর্মের নাম ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায় তারা পথভ্রষ্ট বলে মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মায়াবাজারের প্রতিনিধি মো. লাল মিয়া, সাংবাদিক মো. নুরুজ্জামান সরকার, হেযবুত তওহীদের তারাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. মনোয়ারুল ইসলাম মনো, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মিডিয়া কর্মীবৃন্দসহ সর্বস্থরের জনগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

আগত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হেযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী বক্তব্যের সাথে সহমত পোষণ করেন এবং হেযবুত তওহীদের কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4