অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীর মানিকনগরে জনসভা

19 May, 2017 Super Admin 351 ভিউ
রাজধানীর মানিকনগরে জনসভা

রাজধানীর মুগদায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে ২০১৭ তারিখে মুগদায় অবস্থিত মানিকনগর মডেল হাইস্কুল প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস. এম. সামসুল হুদা, হেযবুত তওহীদের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোশনের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দরুল হোদাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি আলী হোসেন।

অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এক পর্যায়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলেও অতিথি ও দর্শক-শ্রোতাদের মধ্যে পিনপতন নীরবতা ও শৃঙ্খলা দেখা যায়। অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4