অনুষ্ঠান ও কর্মসূচি

যশোরের শার্শায় স্মরণসভা

27 Dec, 2016 Super Admin 241 ভিউ
যশোরের শার্শায় স্মরণসভা

দৈনিক বজ্রশক্তির যশোরের সাবেক ব্যুরো প্রধান আরিফুল ইসলামের স্মরণে গত ২৭ ডিসেম্বর ২০১৬ তারিখে বাদ-মাগরেব এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। যশোরের শার্শায় অবস্থিত বেড়ী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ স্মরণসভা, দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফুল ইসলামের ভাই বেড়ী নারায়ণপুর এলাকার কৃতী সন্তান মো. নুরুল ইসলাম বিশ্বাস। যশোর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

প্রধান বক্তার বক্তব্যে হেযবুত তওহীদের এমাম মরহুমের কথা স্বরণ করে বলেন, “আরিফুল ইসলাম এমন একজন মানুষ ছিলেন যিনি তার জীবন ও সম্পদ মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। মানুষের কাছে ইসলামের প্রকৃত আকীদা পৌঁছে দেওয়ার কাজেই কেটেছে তার জীবনের শেষ সময়গুলো। তিনি নিজের স্বার্থে কোনো কাজ করেন নি, মানুষ যেন ভালো থাকে, দেশ যেন জঙ্গিবাদমুক্ত হয়, সমাজে যেন সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হয় এ লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন। তিবি আরো বলেন, “বর্তমানে জঙ্গিবাদ সারা পৃথিবীর মতো বাংলাদেশের জন্যও একটি বড় সঙ্কট। এই জঙ্গিবাদকে নির্মূল করতে হলে সাধারণ মানুষকে ইসলামের প্রকৃত আকীদা শিক্ষা দিতে হবে।

অনুষ্ঠানের ভিডিও

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4