আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মেহেরপুর গাংনীতে ওয়াজ মাহফিল

04 Dec, 2016 Super Admin 598 ভিউ
মেহেরপুর গাংনীতে ওয়াজ মাহফিল

০৪ ডিসেম্বর ২০১৬ মেহেরপুর গাংনী উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসাধারণের মধ্যে ঐক্যচেতনা সৃষ্টির লক্ষ্যে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদের উদ্যোগে গাংনীর নিশিপুর জামে মসজিদ (হাজি কবির উদ্দিনের বাসা সংলগ্ন) প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের মেহেরপুর জেলা সভাপতি শাহারুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইনমোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মশিউর রহমান পলাশ হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দৈনিক বজ্রশক্তির উপদেষ্টা উম্মুত তিজান মাখদুমা পন্নী, গাংনী উপজেলা শ্রমিক লীগের সভাপতি হবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, প্রমুখ।

মাহফিলে দূর-দূরান্ত থেকে আগত লোকজন দলে দলে যোগদান করেন। প্রধান বক্তা হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বক্তব্য শুরু করলে সময়ের সাথে পাল্লা দিয়ে লোক সমাগম আরো বাড়তে থাকে এবং এক সময় তা অনুষ্ঠানস্থল ছাপিয়ে যায়। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি হেযবুত তওহীদের নিজস্ব শৃঙ্খলা কর্মীদের সজাগ উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ভিডিও

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4