আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ময়মনসিংহের গৌরীপুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ

03 Sep, 2016 Super Admin 775 ভিউ
ময়মনসিংহের গৌরীপুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ

‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে গত ০৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে হেযবুত তওহীদের উদ্যোগে ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সার্বিক সহযোগিতায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলার ঐতিহাসিক হারুন পার্কে উক্ত জনসভার আয়োজন করা হয়।
হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা আমীর মো. মোর্শেদ খান এর সভাপতিত্বে জনসভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমীর মো. এনামুল হক বাপ্পা। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা আমীর আব্দুর রব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গৌরীপুর উপজেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর উপজেলা আওয়ামী

আওমীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও হেযবুত তওহীদের গৌরীপুর উপজেলা আমীর মো. রাজিব আহম্মেদ, নান্দাইল উপজেলা আমীর মো. মাসুদ বেপারী, ঈশ্বরগঞ্জ উপজেলা আমীর মো. আতাউর রহমান প্রমুখ।
মো. শফিকুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় ময়মনসিংহ জেলা আমীর মো. মোর্শেদ খান তার শুভেচ্ছা বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক এনামুল হক বাপ্পা তার বক্তব্য বলেন, ‘যে জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এর বিরুদ্ধে কেবল সরকার বা আইন-শৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা নয় বরং আমাদের সকলকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি আরো বলেন, ‘এই জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে। এর জন্য কেবল শক্তি প্রয়োগ নয়, চাই আদর্শিক লড়াই সেই আদর্শিক লড়ায়ের মধ্য দিয়ে জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হেযবুত তওহীদ।’

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4