উন্নয়ন কর্মকাণ্ড

বিজয়ের ৫১তম বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

17 Dec, 2022 Super Admin 310 ভিউ
বিজয়ের ৫১তম বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক নুরুল হক মেম্বার। পরে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ এর সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, কুচকাওয়াজ, পিটি ডিসপ্লে, অংক দৌড়, মোরগের লড়াই অনুষ্ঠিত হয়। এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ নাটক, বাল্যবিবাহ প্রতিরোধে নাটক, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ ও ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, পৃষ্ঠপোষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। পরে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও মহাপরিচালক, চাষীরহাট ইউনিয়নের কৃতি সন্তান হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজয় দিবসের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, “এই জাতির মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে বলেই বঙ্গবন্ধুকে একদল বিশ্বাসঘাতক নির্মমভাবে হত্যা করেছে। জাতিকে সঠিক শিক্ষার মাধ্যমে সংশোধন করতে না পারলে এমন নিকৃষ্ট ঘটনা বারংবার ঘটবে। একটি জাতিকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা জাতি হিসাবে শিক্ষা-দীক্ষায় অনেক পিছিয়ে আছি। বিশেষত সুশিক্ষার আজ বড়ই অভাব। এখন আমাদের এমন একটা শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখান থেকে একদল দেশপ্রেমিক, সোনার মানুষ বের হবে। যারা বিজ্ঞান-প্রযুক্তি, সাধারণ শিক্ষা এবং নৈতিক শিক্ষায় বলিয়ান হবে। দেশ ও সমাজ গড়ায় নিজেদের জীবন উৎসর্গ করবে।” এসময় তিনি গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কররানী ফুড এন্ড বেভারেজ এর চেয়ারম্যান রুফায়দাহ পন্নী, চাষীরহাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মহি উদ্দিন মহিন, চাষীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ভঁ‚ইয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার, ইউপি সদস্য আবুল কাশেম ভ‚ইয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন, মফিজ উল্লাহ, নিজাম উদ্দিন, এবাদুল্লাহ মাষ্টার, মজিবর হক, সিরাজুল ইসলাম, মোশাররফ হোসেন (সাহেব মিয়া) সহ চাষীরহাট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুই দিনব্যাপী নানা আয়োজনের পর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

© Yil Dirim Media, 2022 All Rights Reserved.

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4