আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

বগুড়ার ফাঁপোর পূর্বপাড়ায় ধর্মসভা

10 Feb, 2017 Super Admin 678 ভিউ
বগুড়ার ফাঁপোর পূর্বপাড়ায় ধর্মসভা

১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে বগুড়ার ফাঁপোর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে “জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাফসিরুল কোর’আন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য দেন মাও. মো. ওমর ফারুখ (উজ্জল)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মহররম আলী। বিশেষ অতিথি হিসাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বক্তব্যের শুরুতেই বলেন- “আমার বক্তব্য কোনো গতানুগতিক ওয়াজ মাহফিলের বক্তব্য নয় যে, আপনারা সারারাত জেগে ওয়াজ শুনলেন, হাসলেন, কাঁদলেন তারপর বাড়ি ফিরে গিয়ে সব ভুলে গেলেন আর আমি পকেট ভর্তী টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে ফিরে গেলাম। আমার বক্তব্য হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, আমাদের কী করণীয় তা নিয়ে ভাবতে হবে। আমি মানবজাতির এক মহা সঙ্কট নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি, মুসলিম জাতির চরম বিপদ নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি, বাঙালি জাতির মুক্তির কথা বলার জন্য এখানে এসেছি, আপনাদের ভবিষ্যৎ কীভাবে নিরাপদ করা যায় সে বিষয় নিয়ে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি।”

অনুষ্ঠানের ভিডিও

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4