অনুষ্ঠান ও কর্মসূচি

পাবনার পৌর মিলনায়তন মুক্তমঞ্চে জনসভা

24 Apr, 2017 Super Admin 363 ভিউ
পাবনার পৌর মিলনায়তন মুক্তমঞ্চে জনসভা

০৯ এপ্রিল ২০১৭ তারিখে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পাবনায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা হেযবুত তওহীদের উদ্যোগে জেলা শহরের রফিকুল ইসলাম পৌর মিলনায়তন মুক্তমঞ্চে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে হেযবুত তওহীদের চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়।

পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে বক্তারা জঙ্গিবাদকে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের সৃষ্টি বলে অভিহিত করেন এবং এর মাধ্যমে ইসলামেরই ক্ষতি সাধন করা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে জাতির অস্তিত্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করে এই সংকট উত্তরণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।

সকাল থেকে দুপুর পর্যন্ত প্রর্যন্ত প্রচন্ড গরম উপেক্ষা করে পাবনা সদর এবং আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4