আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

11 Jul, 2015 Super Admin 1153 ভিউ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

Untitled-1

আলোচনা সভা ও সুধী সমাবেশে মঞ্চে উপবিষ্ট বাম থেকে অনুষ্ঠানের সভাপতি মো. নিজাম উদ্দিন, আমির, নোয়াখালী জেলা হেযবুত তওহীদ; মাওলানা আবদুল্যাহ আল মামুন, অধ্যক্ষ, রংমালা দারুল সুন্নাহ মডেল আলিম মাদরাসা; বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, কমান্ডার কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ; বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ; অনুষ্ঠানের উদ্বোধক মিজানুর রহমান (বাদল), চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ; মুখ্য আলোচক রুফায়দাহ পন্নী, উপদেষ্টা দৈনিক বজ্রশক্তি ও সাবেক সম্পাদক দৈনিক দেশেরপত্র; আরজুমান পারভীন, ভাইস চেয়ারম্যান (মহিলা) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ; আনোয়ারা হক, প্রবাসী।

আমাদের দেশের শতকরা ৯০ জন মানুষ মুসলমান। তারা আল্লাহ, আল্লাহর রসুল ও ধর্মগ্রন্থকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কাজেই এই ধর্মপ্রাণ মানুষগুলোর ধর্মবিশ্বাস অবজ্ঞা করার, খাটো করে দেখার বা অস্বীকার করার কোনো উপায় নেই। যাদেরকে ইসলামের নাম করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত করা হচ্ছে তারা মনে করছে ওই কাজ করলে তারা জান্নাতে যেতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। এই মানুষগুলোকে ধর্মব্যবসায়ীদের দ্বারা ব্যবহৃত হওয়া থেকে ফেরাতে চাইলে তাদের ঈমানকে ভুল পথ থেকে সরিয়ে এনে সঠিক পথে পরিচালিত করতে হবে। সকলকে বুঝতে হবে- যে ঈমান দুনিয়াতে মানুষের কল্যাণে কাজে আসে না, সেই ঈমান পরকালেও কোনো কাজে আসবে না। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত ‘ধর্মবিশ্বাস: এক বৃহৎ সমস্যার সহজ সমাধান’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠানের মুখ্য আলোচক দৈনিক বজ্রশক্তির উপদেষ্টা রুফায়দাহ পন্নী এসব কথা বলেন।

তিনি আরও বলেন- সহিংসতা বা সন্ত্রাস করা জেহাদ হতে পারে না, বরং জেহাদ হলো সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা অর্থাৎ সমাজে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। সমাজের ধর্মপ্রাণ মানুষগুলো যদি ধর্মের প্রকৃত শিক্ষাটি পায় তাহলে স্বার্থবাদীরা তাদেরকে আর ভুল পথে নিতে পারবে না। ফলে মানুষের ঈমান সমাজের জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে।

ধর্মব্যবসায়ীদের হাত থেকে ধর্মপ্রাণ মানুষের ঈমানকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্রষ্টা পৃথিবীতে ধর্ম পাঠিয়েছেন মানবজাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, মানবতা, সাম্য, সৌহার্দ্য, এক কথায় শান্তিময় সমাজ উপহার দেওয়ার জন্য। কিন্তু বর্তমানে ধর্মের দোহাই দিয়ে অহরহ অকল্যাণকর কার্য সম্পাদিত হচ্ছে। মানুষের ধর্মবিশ্বাস ভ্রান্ত পথে প্রবাহিত করে একটি স্বার্থান্বেষী শ্রেণি দেশ ও জাতিকে ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড় করাচ্ছে। বারবার মানুষের ঈমানকে হাইজ্যাক করা হচ্ছে, ফলে মানুষ এদের কথা বিশ্বাস করে ইহকাল-পরকাল উভয়ই হারাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই স্বার্থান্বেষী মানুষের কবল থেকে ধর্মপ্রাণ মানুষকে রক্ষা করে ধর্মকে মানবতার কল্যাণে কাজে লাগানো প্রয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বাদল। তিনি তার বক্তব্যে বলেন, আজকে হেযবুত তওহীদ যে কর্মসূচি নিয়ে নেমেছে তাকে স্বাগতম জানাই। এই কাজটি আমাদেরই করা উচিত ছিল, এটা আমাদের ঈমানী দায়িত্ব। আইএস তালেবান নামে যে জঙ্গি সৃষ্টি হচ্ছে তার সবই হচ্ছে মানুষের ঈমানকে ভুল পথে পরিচালিত করার কারণে। একজন মুসলমান গাছের সাথে বেঁধে অপর মুসলমানকে চাকু দিয়ে জবাই করছে। এরা কেমন মুসলমান? আমাদের দেশে আমরা দেখি ইসলামের নাম করে ইট দিয়ে পুলিশের মাথা থেঁতলে দেয়া হচ্ছে, কচি কচি শিশুকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মিছিল নিয়ে এসে সরকারি অফিস জ্বালিয়ে দিচ্ছে, সন্ত্রাস করছে, একদিকে নারীদেরকে পর্দার দোহাই দিয়ে ঘরের মধ্যে আটকে রাখছে, অন্যদিকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে। এসব কি ইসলামের শিক্ষা? তিনি আরও বলেন, হেযবুত তওহীদের স্লোগান হলো- সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। মানবতার কল্যাণই হলো মানুষের প্রকৃত এবাদত। আমি আমার অবস্থান থেকে হেযবুত তওহীদকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। মানবতাবাদী যুক্তিশীল প্রকৃত মু’মিনের, দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ হবার সময় এসেছে। সময় এসেছে স্বাধীনতাকে অর্থবহ করার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি রংমালা দারুল সুন্নাহ মডেল আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন, একপেশে বক্তব্য দিয়ে ইসলাম হয় না। মানবতার কল্যাণে কথা না বলে, কাজ না করে শুধু নামাজ-রোজার কথা বললে সেটা ইসলাম হবে না। আবার নামাজ রোজা বাদ দিয়ে শুধু মানবতার কল্যাণে কথা বললে সেটা হবে আংশিক।

একটি কথিত ইসলামী রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, এরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামপ্রিয় জনতাকে বিভ্রান্ত করেছে। মানুষকে ভুল পথে পরিচালিত করছে। হেযবুত তওহীদ আজ যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা অত্যন্ত সময়পোযোগী এবং দরকারি। নামাজ রোজা যেমন ফরজ তেমনি মানবতার কল্যাণে কাজ করাও ফরজ। এখানে ডকুমেন্টারিতে যেটা দেখানো হয়েছে তার সাথে আমি সহমত পোষণ করি। মসজিদ-মাদ্রাসায় দান করা যেমন সওয়াবের কাজ, তেমনি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ইত্যাদি নির্মাণের জন্য দান করাও এবাদত- এটাই ইসলামের শিক্ষা। এছাড়া ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি সকল প্রকার সহিংসতা, অন্যায়, অবিচার ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জনাব খিজির হায়াত খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন ও জনাব আজম পাশা চৌধুরী (রুমেল) এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জনাব আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের নোয়াখালী জেলা আমির মো: নিজামউদ্দিন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি