আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

নবনির্মাণের সূচনাকারীদের সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হবে

08 Jun, 2015 Super Admin 765 ভিউ
নবনির্মাণের সূচনাকারীদের সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হবে

রিয়াদুল হাসান:

আজ সমস্ত পৃথিবী অন্যায়, অবিচার আর অশান্তিতে পরিপূর্ণ। পৃথিবীর চারদিক থেকে আর্ত-মানুষের হাহাকার উঠছে- শান্তি চাই, শান্তি চাই। দুর্বলের উপর সবলের অত্যাচারে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনায়, শোষণে, শাসিতের উপর শাসকের অবিচারে, ন্যায়ের উপর অন্যায়ের বিজয়ে, সরলের উপর ধুর্তের বঞ্চনায়, পৃথিবী আজ মানুষের বাসের অযোগ্য হয়ে পড়েছে। নিরপরাধ ও শিশুর রক্তে আজ পৃথিবীর মাটি ভেজা। সমস্ত দিক দিয়ে মানুষ অপরাধের সীমা অতিক্রম করেছে, ফলে পৃথিবী অশান্তির অগ্নিগোলকে পরিণত হয়েছে। সুতরাং যে সিস্টেম, যে জীবনব্যবস্থা গ্রহণের ফলে এই অশান্তি সৃষ্টি হয়েছে সেই পাশ্চাত্য, বস্তুবাদী, স্রষ্টাহীন দাজ্জালীয় ‘সভ্যতা’ ও এই সভ্যতা ধারণকারী সকল মনুষ্য সমাজের ধ্বংস প্রাকৃতিক কারণেই অত্যাসন্ন। মেকদাদ বিন আসওয়াদ (রা.) বলেন, তিনি রসূল (সা.) কে বলতে শুনেছেন যে, ভূপৃষ্ঠে এমন কোনো মাটির ঘর বা তাবু থাকবে না যেখানে আল্লাহ ইসলাম পৌঁছে দিবেন না- সম্মানীর ঘরে সম্মানীর সাথে এবং অসম্মানীর ঘরে অসম্মানের সাথে। অতঃপর আল্লাহ যাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণের যোগ্য করে দিবেন। আর যাদেরকে তিনি অসম্মানিত করবেন তারা জিযিয়া দিয়ে এ দ্বীনের বশ্যতা স্বীকারে বাধ্য হবে। আমি বললাম, তাহলে তো দ্বীন পূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যাবে। [মুসনাদ ইবনে আহমাদ, মেশকাত শরীফ]
সমস্ত পৃথিবীতে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠিত হওয়া ও পৃথিবী থেকে সমস্ত মিথ্যা বিলুপ্ত হওয়া, স্রষ্টাহীন বস্তুবাদী প্রচলিত এই দাজ্জালীয় সভ্যতার ধ্বংস হওয়া তো একই বিষয়। ইসলাম ধর্মের অনুসারীরা বিশ্বাস করে যে আল্লাহর নবী ঈসা (আ.) এসে এই কাজটিই করবেন। অনেক হাদীসেই এর ইঙ্গিত পাওয়া যায়। খ্রিষ্ট ধর্মের অনুসারীরাও বিশ্বাস করে যে যিশু খ্রিষ্ট তথা ঈসা (আ.) পৃথিবীতে আসবেন এবং সমস্ত পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করবেন ও পৃথিবীকে ‘কিংডম অব হ্যাভেন’ তথা স্বর্গরাজ্য বানাবেন। বাইবেলে বর্ণিত হয়েছে- “এর পরে মসীহ যখন সমস্ত শাসন-ব্যবস্থা, অধিকার আর ক্ষমতা ধ্বংস করে আল্লাহর হাতে রাজ্য দিয়ে দেবেন (পূর্ণরূপে আল্লাহর সার্বভৌত্ব প্রতিষ্ঠিত হবে) তখনই শেষ সময় আসবে।” [সপ্তম সিপারা (১ করিন্থীয়)- ১৫:২৪] অর্থাৎ কিংডম অব হ্যাভেনের পূর্বে এই ঘুণে ধরা সমাজব্যবস্থার ধ্বংস অনিবার্য।
সমাজবিজ্ঞানীদের মতে, কোনো স্থানে যখন মাত্রাতিরিক্তভাবে জনসংখ্যা বেড়ে যায় তখন প্রাকৃতিকভাবেই অপরাধ প্রবণতাও বেড়ে যায়, অপরাধ নিয়ন্ত্রণ করাও দূরুহ হয়ে পড়ে। এই অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি যে কোনো উপায়ে পৃথিবী নিজেকে শুদ্ধ করার জন্য বিধ্বংস ঘটায়। এ প্রসঙ্গে প্রখ্যাত সমাজবিজ্ঞানী নিকোলাস ম্যাকিয়েভেলি বলেন, “When every province of the world so teems with inhabitants that they can neither subsist where they are nor remove themselves elsewhere… the world will purge itself in one or another of these three ways (floods, plague and famine).”
মহাভারতে বর্ণিত আছে, “সমাজে যখন করুণার নাশ হয় তখন সমাজ স্বয়ং নিজের জন্য যুদ্ধ প্রস্তুত করে থাকে”। আজ সমাজ থেকে সমস্ত করুণা উঠে গেছে। ভাই ভাইকে হত্যা করছে, সন্তান পিতা-মাতাকে কষ্ট দিচ্ছে, পিতা-মাতা সন্তানের ধ্বংস কামনা করছে, পুরুষ স্ত্রীলোকের সম্মানহানি করছে, করুণার অভাবে পরিবার ভেঙ্গে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে রক্তের বন্ধন- এভাবে সামাজ চলতে পারে না। অবশ্যই প্রকৃতি নিজের জন্য মহাবিধ্বংস ডেকে আনছে। এখন সেই বিধ্বংসের পশ্চাতে কে সফল হবে আর কে বিধ্বংসের বলি হবে সেটা নির্ভর করছে প্রতিটা মানুষের নিজ নিজ কর্মের উপর আর সিদ্ধান্তের উপর। বিধ্বংসের পর নবনির্মাণের আরম্ভ হবে, সত্যযুগ ফিরে আসবে, কিংডম অব হ্যাভেন প্রতিষ্ঠিত হবে, ইসলামের স্বর্ণযুগের পুনরাবির্ভাব হবে।
মহাবিধ্বংসের পর যারা নবনির্মাণের সূচনাকারী হবে তাদের অবশ্যই সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হবে। সেই সত্য মহান আল্লাহ অতীব দয়া করে, করুণা করে মাননীয় এমামুযযামানের মাধ্যমে হেযবুত তওহীদকে দান করেছেন। সেই সত্যগুলি আমরা গত ২০ বছর ধরে নিরলসভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের প্রকাশনাসমূহ সেই সত্য প্রচারেরই হাতিয়ার।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন