দিনাজপুরের নবাবগঞ্জে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ

সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তারের ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে দিনাজপুর দক্ষিণ জেলা হেযবুত তওহীদ। শনিবার (৩১ আগস্ট) বেলা ১২টায় নবাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেআইনি উস্কানিদাতাদের গ্রেপ্তারের ৬দফা দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার দপ্তর সম্পাদক মো. আজিনুর রহমান রাজু। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন হেযবুত তওহীদের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি মোঃ মমিনুর ইসলাম ।
সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্যে তিনি বলেন, হেযবুত তওহীদের দাবি- “গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল করে ও মসজিদের খুতবায় হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি প্রদানকারী ফতোয়াবাজদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অনলাইনে হেযবুত তওহীদ সদস্যদের জীবননাশসহ বিভিন্ন ধরনের ক্ষয় ক্ষতি সাধনের যারা হুমকি দিচ্ছে তাদেরকে গ্রেফতার করে আইসিটি আইনের আওতায় আনা সম্মেলনে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মোঃ হাসিম উদ্দিন, ডেলি ইন্ডাস্ট্রি পত্রিকার প্রতিনিধি মোঃ জুলহাজুল কবির , দৈনিক জনতা প্রতিনিধি মোঃ আঃ মান্নান, ভোরের কাগজের মোঃ আতিকুল ইসলাম, নতুন সময় টিভির মোঃ ইয়ামিন সরকার, হেযবুত তওহীদের বিরামপুর উপজেলা শাখার সভাপতি মোঃ হাসান আলী , নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ এনামুল হকসহ বিভিন্ন প্রিন্ট প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জেলা হেযবুত তওহীদের নেতৃবৃন্দ
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার...
28 Sep, 2026 -
হেযবুত তওহীদের আকিদা ও দৃষ্টিভঙ্গি
21 Sep, 2026 -
ছাত্র, তুমি কার হাতিয়ার?
20 Sep, 2026 -
মুসলিম উম্মাহর অধঃপতন ও আলেমদের দায়বদ্ধতা
20 Sep, 2026 -
রাজধানীতে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধ...
16 Sep, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!