আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

চুয়াডাঙ্গার মোমেনপুরে ধর্মসভা

23 Jan, 2017 Super Admin 1058 ভিউ
চুয়াডাঙ্গার মোমেনপুরে ধর্মসভা

২৩ জানুয়ারি ২০১৭ তারিখে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার মুমিনপুরে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শীতকালীন ধর্মসভা (ওয়াজ মাহফিল)” শিরোনামে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

মোমিনপুর উপজেলার সরিষাডাঙা বাউল একাডেমির মাঠে হেযবুত তওহীদের উদ্যোগে উক্ত ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা তার বক্তব্য শুরু করার খানিক বাদেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। হাজারো জনতার উপস্থিতিতে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা একটানা বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

এসময় তিনি বর্তমান মুসলিম জাতির করুণ অবস্থার চিত্র তুলে ধরেন এবং এক সময় বিশ্বের নেতৃত্ব দানকারী এই জাতির আজকের এই পরিণতির কারণ তুলে ধরেন। পাশাপাশি এই অবস্থা থেকে উত্তরণের পথও তুলে ধরেন হেযবুত তওহীদের এমাম। মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান, চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি তানভীর আহমেদ প্রমুখ। মাহফিলে সভাপতিত্ব করেন মোমামিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোর্য়দার।

এসময় আরো উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও শেখ মনিরুল ইসলাম প্রমুখ, চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক এস এম আনোয়ার হুদা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের ভিডিও

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4