অনুষ্ঠান ও কর্মসূচি

চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় জনসভা

12 May, 2017 Super Admin 483 ভিউ
চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় জনসভা

১২ মে ২০১৭ মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের উত্তর পতেঙ্গা এলাকার পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: নাঈম উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মসীহ উর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জয়নাল আবেদীন, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরী, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবাহ। এসময় ধর্মব্যবসায়ীদের দ্বারা প্রচারিত ধর্মের অপব্যাখ্যা থেকে বের হয়ে আমাদের ধর্মের প্রকৃত চেতনা দ্বারা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4