আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

চট্টগ্রামে বাংলাবাজারে জঙ্গিবাদের বিরুদ্ধে হেযবুত তওহীদের সমাবেশ

08 Sep, 2016 Super Admin 1122 ভিউ
চট্টগ্রামে বাংলাবাজারে জঙ্গিবাদের বিরুদ্ধে হেযবুত তওহীদের সমাবেশ

জঙ্গিবাদবিরোধী আদর্শ ছড়িয়ে দিতে দেশব্যাপী মানবতার কল্যাণে নিবেদিত হেযবুত তওহীদ আন্দোলনের কার্যক্রমের অংশ হিসাবে চট্টগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। গত ৮ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকার ডেবারপাড় ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সামনে উক্ত সুধী সমাবেশের আয়োজন করা হয়।
হেযবুত তওহীদের চট্টগ্রাম জেলা আমীর নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেবারপাড় ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আনোয়ার হোসেন এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ সি ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. নওসা মিঞা, মো. কবির আহম্মেদ, আলী আকবর, মো. নুরুল হক, ডেবারপাড় ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির প্রচার সম্পাদক মো. বাহাদুর তালুতদার (সাইফুল) সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমিতির কার্যকরী সদস্য মো. দলিল আহম্মদ, সাধারণ সদস্য ফখরুল ইসলাম, মো. হারুন, ইউনিট যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, মো. নুর আলম, মো. বাবলু, মো. সোহেল, মো. হৃদয়, ছাত্রলীগ নেতা মো. আলিফ, মো. রুবেল, মো. রিপন, মো. মাইনুল, মো. রাসেল প্রমুখ।
সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ জঙ্গিবাদে আক্রান্ত। আমরা বহু পূর্ব থেকেই এ আশংকা প্রকাশ করে আসছিলাম সাম্রাজ্যবাদী পরাশক্তি এবং স্বার্থান্বেষী একটা গোষ্ঠী ধর্মের নাম ব্যবহার করে যেভাবে সহিংসতা ঘটাচ্ছে তাতে এ দেশ সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে। এর বিরুদ্ধে কেবল সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা নয় বরং আমাদের সকলকে সোচ্চার হতে হবে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে হেযবুত তওহীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান কার্যক্রমের সাথে একমত পোষণ করে বলেন, আমরা যেকোন মূল্যে জঙ্গিবাদকে মোকাবেলা করবই।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4