আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

উত্তরায় হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা

22 Mar, 2019 Super Admin 646 ভিউ
উত্তরায় হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা


‘সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক প্রভৃতি রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা করেছে হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখা। রাজধানীর উত্তরায় ‘ফ্রেন্ডস ক্লাবে’ এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
হেযবুত তওহীদের উত্তরা থানা সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, কেন্দ্রীয় কমিটির সাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, ঢাকা মহানগর সভাপতি মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক এস এম সামসুল হুদা এবং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফরিদউদ্দিন রব্বানী।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরই বক্তব্য রাখেন প্রধান অতিথি। হোসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্যে বলেন, প্রকৃত ইসলাম কি? ইসলামের প্রকৃত আকিদা কি? তা আমাদের জানতে হবে, যা ১৪০০ বছর ধরে আমাদেরকে জানতে দেয়া হয়নি। আল্লাহর রসুল (সা.) একটি অখ- একটি জাতি গঠন করে গিয়েছেন। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তা ভেঙ্গে হাজার হাজার খ-ে বিভক্ত হয়েছে। আর এটা করেছে সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণকারি একশ্রেণির ধর্মব্যবসায়ী। তারা মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিজেদের স্বার্থোদ্ধার করেছে। আজ ইসলামের নামে হাজার হাজার দল হাজার হাজার মত। একেক দলের একেক আকিদা। আজ সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে তারা কোন দিকে যাবে। কিন্তু আল্লাহর রসুলের (সা.)-এর ইসলাম ছিল একটা, জাতি ছিল এক জাতি। সেই প্রকৃত ইসলাম নিয়ে ১৪০০ বছর পর আবার হেযবুত তওহীদ কাজ করছে।
ইসলামের আকিদা আলোচলায় হেযবুত তওহীদের এমাম আরো বলেন, ইসলামের আকিদা বোঝার আগে বুঝতে হবে আকিদা কী? কোন বস্তু বা বিষয় সর্ম্পকে কী, কেন, কীভাবে ইত্যাদি জানার নামই হচ্ছে আকিদা। আজ সমগ্র পৃথিবীময় মুসলমান জাতি মার খাচ্ছে। বর্তমানে পৃথিবীময় মুসলমানদের দুরবস্থা থেকে মুক্তির পথ তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানের ভিডিও

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4