উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
“বিশেষ গোষ্ঠী’র বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টার অভিযোগ”
ঢাকার উত্তরায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (১৪-০৫-২০২৬) সকালে উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে “মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা” শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়।
এসময় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের অনুকরণে বাংলাদেশে চলমান রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রকাঠামো মানুষের মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই বর্থ ব্যবস্থার পরিবর্তন না হলে শুধুমাত্র ব্যক্তি বা দলের পরিবর্তনের মাধ্যমে কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না।
তিনি সামগ্রিক জীবনে মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সাথে উগ্র মতাদর্শের সমালোচনা করে বলেন, লেবাসধারী কিছু মানুষের উগ্রবাদী কর্মকাণ্ডে ইসলামের বদনাম হচ্ছে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে গুজব ও মব সৃষ্টির মাধ্যমে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হচ্ছে। এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে ইসলাম কখনো সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন জায়গায় একটি বিশেষ লেবাসধারী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধেও এ ধরনের মব সৃষ্টির চেষ্টা করছে বলে এসময় অভিযোগ করেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় তিনি সংগঠনের কর্মীদের জান-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ-এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, উত্তরা প্রেসক্লাব-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সহ সভাপতি মো. রিপন মিয়া, দৈনিক যুগান্তর-এর আরিফ হোসাইন চৌধুরী, মানবকণ্ঠ-এর স্বপন রানা, যায় যায় দিন-এর জাহিদ হাসান, খোলা কাগজ-এর মাহফুজুল আলম খোকন, গণকণ্ঠ-এর নিজাম উদ্দিন, ভোরের পাতা-এর আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল এস-এর মামুনুর রশীদ রানা, এশিয়ান টেলিভিশন-এর ফরিদ আহমেদ নয়ন প্রমুখ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেফাজতের নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে যা ব...
10 Aug, 2026 -
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য...
10 Aug, 2026 -
Rising Extremist Threats Against Hizbut Tawhe...
07 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার,...
02 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইস...
02 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!